1. hr@dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
  2. info@www.dainikbanglaralo.com : দৈনিক বাংলার আলো : দৈনিক বাংলার আলো
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মেসার্স জনপ্রিয় টাইলস কর্নারের শুভ উদ্বোধন; কিস্তির ৪ হাজার টাকা বকেয়া,তবুও মৃত গ্রাহকের পরিবার পেল ৪৬ হাজার টাকা:কাউখালীতে ওয়ালটনের সহায়তা প্রদান; মঠবাড়িয়ায় ভুয়া চিকিৎসক আটক, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড; ​২ নং বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচন: উন্নয়নের নতুন স্বপ্ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন; ৬নং পত্তন ইউনিয়নে উন্নয়নের নতুন স্বপ্নসারথী মুফতী রহমতুল্লাহ কাসেমী; শিক্ষার মানোন্নয়নে মাঠপর্যায়ে তৎপর জেলা প্রশাসক: বেলকুচিতে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়; মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ, চাইনিজ কুড়াল ও কাটারসহ ২ গ্রেফতার; অবহেলিত প্রান্তিকের কণ্ঠে এবার তারুণ্যের জয়গান: নতুন দিনের স্বপ্ন ফেরি করছেন বাদশা ফাহাদ; আত্রাইয়ের কৃষক ধান সিদ্ধ-শুকানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন ; কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স অভিযান,জনমনে স্বস্তি;

তেঁতুলিয়ায় দুর্নীতি বিরোধী ও বেগম রোকেয়া দিবস পালিত;

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার হাফিজুর রহমান হাবিব :

পঞ্চগড়ের তেতুলিয়ায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’-এমন প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। একই সাথে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয় দিবসটি।
এ উপলক্ষে শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এডভোকেট আহসান হাবিব সরকারের সঞ্চালনায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় অংশ নেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সভাপতি মোখলেসুর রহমান, , বিভিন্ন সরকারি অফিসের প্রধান, রোভার স্কাউটস, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে নাহিদা আক্তার নামের নারী উদ্যোক্তাকে অদম্য নারী সম্মাননা তুলে দেন। এই সম্মাননা নারীর ক্ষমতায়ন ও সফলতায় অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনেকে।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এবং বেগম রোকেয়া দিবস পালনের এই উদ্যোগগুলো সমাজে দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি নারী নির্যাতন রোধ ও নারীর ক্ষমতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized BY LatestNews