রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বেলকুচির ভাঙ্গাবাড়ীতে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম জুপিটারের গণসংযোগ; চা বিক্রি করে সংসার, দুই সন্তানের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন থমকে যাওয়ার পথে; আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করলেন ইউএনও মনিরুজ্জামান; বদলগাছীতে সরকারি খাস পুকুর দখল করে মাছ চাষের অভিযোগ ; কালকিনিতে মহিলা মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫; রিজভীসহ চার নেতাকে অভিনন্দন জানালেন সাইদুর রহমান লিটন; কবিতা -ছয় ঋতু ; কাউখালীতে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২, নদীতে ঝাঁপ দিয়ে পালালেন সন্দেহভাজন; সংগ্রাম থেকে নেতৃত্বের শিখরে—বেগম খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপাখ্যান; মঠবাড়িয়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ;

দেবিদ্বারে মোবাইল কোর্টের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা;

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

মোঃ মাসুদ রানা; কুমিল্লা জেলা প্রতিনিধি;

কুমিল্লার দেবিদ্বারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে আটটি মামলায় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৯ জুলাই) দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে উপজেলার নিউ মার্কেট এলাকায় কাঁচাবাজারসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় কাঁচাবাজারের ব্যবসায়ী কালী প্রশাদ সাহাকে ৩ হাজার টাকা, মামুনকে ২ হাজার টাকা, মো. ইকবাল হোসেনকে ২ হাজার টাকা, জালালকে ২ হাজার টাকা এবং চান্দিনা রোডের মুরগি ব্যবসায়ী মামুনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া চান্দিনা রোডের লাইভ বেকারিতে উৎপাদিত খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় একই আইনের ৫৩ ধারায় বেকারির ম্যানেজার আসাদুজ্জামানকে ৫ হাজার টাকা এবং সজিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ‘মা-বাবার দোয়া হোটেল’-এর মালিক আবুল বাশারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, অভিযানে মোট আটটি মামলা করা হয় এবং এসব মামলায় সর্বমোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন এবং খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। বাজারে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত দামে পণ্য বিক্রি কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও পরিবেশন সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews