কবিতাঃ ছোট্ এই জীবন
কলমেঃ নূর মোহাম্মদ ;
ছোট্ট এই জীবন নিয়ে ভাবা হয়নি কখনো ,
পড়ে আছি অর্থ আর ব্যস্ততা নিয়ে এখনো ।
থাকবে না একদিন এ বক্ষে মোর নিঃশ্বাস ,
রক্তে - মাংসে গড়া এ দেহটা হয়ে যাবে লাশ ।
হঠাৎ শোনা যাবে নেই আমি এই ভুবনে ,
হবে মোর কবরে ঠাঁই রব একা নির্জনে ।
শুধু রবে স্মৃতি আর যা করেছি কর্ম ,
এই জগতে এইতো ঘটে - কে বোঝে কার মর্ম ?
কারো অবর্তমানে কারো জীবন নেই কভু থেমে ,
গড়ছে দালান অট্টালিকা মেধা বা শ্রমে ঘেমে ।
অতি উত্তম কর্ম করি মেনে চলি গুরুজনে ,
মানুষের মত মানুষ হতে চেষ্টা করি প্রাণপণে ।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo