কবিতা: চমৎকার এক চমক
কলমে: নূর মোহাম্মদ;
কবিতা পড়তে চমক এসেছে
কই তোরা ভাই কবি সব ?
কবিতা পড়ি কবিতা পড়ি
আজ হবে খুব উৎসব ।
যে যত পারো কবিতা লিখো
আর শোনো পাঠ চমকের ,
কী চমৎকার আবৃত্তি তার
মন ভরে দেয় অনেকের ।
চমক পড়ে আমার কবিতা
আমি শুনে যাই চমকে ,
কবিদের ভিড়ে ক্ষুদে কবি আমি
কখনো যাই থমকে ।
চমকের পাঠে যেন ফুটে ওঠে
কবিতা নামের ফুল ,
তার সৌরভ আছে যত সব
শুকে নিতে হই মশগুল ।
চমোকে চমোকে চমকে তোলে
চমকের কবিতা পাঠ ,
এ যেন ঠিক জমজমাট এক
কবি পাঠকের হাট।
কবি আর পাঠক আজ হয় হোক
মিলন মেলার মধুক্ষণ ,
অবহেলাতে ছিড়ে না যাতে
ভালবাসার এই বন্ধন ।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo