গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান চিরস্মরণীয়: সাইদুর রহমান লিটন
কুমিল্লা জেলা প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও দোয়া জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন।
১১ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তারের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। এরপর থেকে দিনটি বিএনপি ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে।
কারামুক্তি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় সাইদুর রহমান লিটন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন মা, মাটি ও গণমানুষের নেত্রী এবং গণতন্ত্রের আপসহীন কণ্ঠস্বর। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি বলেন, জীবদ্দশায় বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্ব বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দেশের গণতন্ত্রকামী মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সাইদুর রহমান লিটন আরও বলেন, “মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। ওপারে তিনি যেন শান্তিতে থাকেন—এই দোয়া করি।”
তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo