এ এইচ এম জয়নাল আবেদীন
জেলা প্রতিনিধি
রামুর কচ্ছপিয়ায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে একটি মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং) বিকাল ৪টা থেকে মাগরিবের আগ পর্যন্ত ৩নং কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড দোছড়ি স্টেশনে এই কর্মসূচি পালিত হয়।
দোছড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রেজাউলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। রামু প্রেস ক্লাবের সদস্য ও গণমাধ্যমকর্মী মো. নুরুল হাকিমের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মদ।
উক্ত মাদকবিরোধী সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালেহ আহম্মদ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীনুর রহমান এবং এনসিপি-র প্রতিনিধি নাহিদুল ইসলাম (আনছার)।
রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. আনিসুর রহমান, এসআই মো. শাহরিয়ার কালাম, এএসআই মোহাম্মদ ইউনুস এবং এএসআই টুটুল।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে পুলিশ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এলাকায় নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়। সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র্যালি দোছড়ি স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এলাকার সর্বস্তরের জনগণ এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo