বিশেষ প্রতিনিধি, পিরোজপুর:
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর (সুমন)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার মাননীয় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এ সময় পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও তৃণমূলের দলীয় তৎপরতা নিয়ে উভয়ের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়।
প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর (সুমন) সংগঠনের শৃঙ্খলা রক্ষা করে সাধারণ জনগণের পাশে থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত করার দিকনির্দেশনা প্রদান করেন।
সাক্ষাৎ শেষে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর শুভকামনা জানিয়ে দলীয় কর্মসূচিকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo