দেবিদ্বার প্রতিনিধিঃ
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এবং দেবিদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সহযোগিতায় ডিপ্লোমার নবীন শিক্ষার্থীদের বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) কুমিল্লার কোটবাড়ি কাশবন রিসোর্টে সভায় দেবিদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান রাসেল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইডিইবি এর কুমিল্লা জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মোঃ হাফিজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইডিইবি এর কুমিল্লা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ মোরশেদ আলম ও সদস্য সচিব প্রকৌশলী একেএম জামাল হোসেন, কুসটই এর চিফ ইন্সট্রাকটর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ মাহবুব আলম প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, দেবিদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম ভূইয়া, মোঃ আলাউদ্দিন ফকির, আব্দুল আলীম মিয়াজী।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, তাজভির আহমেদ, আসিফুর রহমান, মেহেদী হাসান, ফাহমিদা আক্তার প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবিদ্বার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সোহাগ।
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অতিথিদের সম্মাননা পুরস্কার, নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo