জেলা প্রতিনিধি পটুয়াখালী ;
পটুয়াখালীর গলাচিপার আমখোলা বাজারে 'ইসপা"এনজিও পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা" ইসপা" এনজিওর শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে আমখোলা বাজার শাখায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখার উদ্বোধন ঘোষণা করেন- ইসপা"র ব্যাবস্থাপনা পরিচালক জনাব এ্যাডঃ মোঃ শওকত হোসেন মৃধা
তিনি তার বক্তব্যে বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ইসপা এনজিও ২৬ বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এ শাখার মাধ্যমে আমখোলা এলাকার মানুষের কর্মসংস্থান, ক্ষুদ্র ঋণ কার্যক্রম ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় বক্তব্য রাখেন- আশা এনজিও-র ম্যানেজার,
ইসপার মোঃ আঃ মান্নান হাং,পরিচালক কার্ষক্রম,এরিয়া ম্যানেজার সুমন চন্দ্র মিএ। মনিরুজ্জামান মনিটরিং এন্ড লারনিং। খারজ্জমা শাখার ম্যানেজার মোঃ তৌহিদুল ইসলাম।কাশিপুর শাখার ম্যানেজার মোঃ মেহেদী হাসান বক্তারা প্রতিষ্ঠানের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন আমখোলা শাখার ম্যানেজার কামাল হোসেন,হিসাব রক্ষক আবু রায়হান,মিজানুর রহমান, প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশ নেন।
মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুস্ঠান শেষ হয়।।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo