"মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, ইয়াবাসহ আটক নাঈমের বিরুদ্ধে মামলা"
পিরোজপুর প্রতিনিধিঃ-
পিরোজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাঈম শেখ (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,পিরোজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজরুল ইসলাম-এর নেতৃত্বে পিরোজপুর সদর থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পাড়েরহাট রোডে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মেসার্স হাছিব স্টোরের সামনে পাকা রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা নাঈম শেখের দেহ তল্লাশি করে তার পরিহিত ট্রাউজারের সামনের ডান পকেট থেকে একটি নীল রঙের পলি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতর থেকে মিথাইল অ্যাম্ফিটামিনযুক্ত ১৩০ (একশত ত্রিশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মোঃ জিয়াউদ্দিন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত নাঈম শেখ পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভাইজোড়া এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ পান্না শেখ এবং মাতা নাছিমা বেগম।
মাদক সমাজ ও তরুণ প্রজন্ম ধ্বংসের অন্যতম বড় কারণ। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo