সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তৃণমূল পর্যায়ে দলীয় শক্তি আরও সুসংহত করতে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলকুচি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শাহপুর ডি এস হাইস্কুল সভাকক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: শফিকুল ইসলাম শফি।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ রিজন আহমেদ, বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর ছাত্র দলের আহবায়ক মোঃ শাহরিয়া হোসেন সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের অধিকার আদায়ের চলমান আন্দোলনে স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে।
সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেলকুচি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষনা করেন। প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম ও বেলকুচি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ পরান মন্ডল।
প্রার্থীরা সবাই নিজের প্রার্থীতা ঘোষনা করে বলেন, তৃণমূল পর্যায়ে যাচাই বাছাই করে দল যাকে যোগ্য প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে আমরা সবাই সকল ভেদাভেদ ভূলে গিয়ে দলীয় প্রার্থীর নির্বাচন করে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo