মো: সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উদ্বোধনী র্যালি আলোচনাসভা ও সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
১৬ আগস্ট রবিবার সকালে বেলকুচি উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলায় এসে শেষ হয়। পরে উদ্বোধনী আলোচনা শেষে উপজেলা স্থানীয় পুকুর বা জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনাসভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মৎস্য সম্পদ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, নদী-জলাশয় সংরক্ষণ এবং মাছের রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম,
শ্রমিক অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সোহরাওয়ার্দী হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।
মৎস্য উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সফল ও উদ্যমী মৎস্যচাষীদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়।
web;https://www.dainikbanglaralo.com, ✉️ banglaralodainik@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, Dainik Banglaralo