সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
Welcome To Our Website...
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে সরিষার বাম্পার ফলন,তোলা শুরু—কৃষকের মুখে হাসি; পিরোজপুর শংকরপাশায় গভীর রাতে হামলা বিএনপি নেতাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম, খুলনা মেডিকেলে প্রেরণ; ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ, ২৫ কেজি জব্দ; আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ: ইসলামী আদর্শে উন্নয়নের অঙ্গীকার; কালকিনি–৩ আসনে আনিচুর রহমান তালুকদার খোকনের বিজয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস, ফুলেল সংবর্ধনা; নওগাঁর মান্দার কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু; ৩০ আসনের ফলাফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের, শপথ স্থগিতেও আইনি উদ্যোগ; কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুর সুমনকে ফুলেল শুভেচ্ছা,শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি; মোহাম্মদ আনিসুর রহমান খোকন তালুকদার-কে ফুলেল শুভেচ্ছা; দীর্ঘ প্রতীক্ষার অবসান: নওগাঁর আত্রাই পেল এবার নিজস্ব এমপি; মাদারীপুর-০৩ আসনে জামানত হারালেন যারা; সংযমের বার্তায় পিরোজপুর-২ এ সোহেল মনজুর সুমনের জয়; পটুয়াখালী মরিচবুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন; নওগাঁয় ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার; নওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে; মাদারীপুরের তিনটি আসনে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম; কুটার খ্যাড়ে অগ্নিসংযোগ: তিনটি গরু পুড়ে মারা গেছে, গোয়ালঘরসহ দুইটি খ্যাড় ছাই; কড়া নিরাপত্তায় আত্রাইয়ের ভোট কেন্দ্রে পৌঁছানো হলো ব্যালট বাক্স ও সরঞ্জাম; মোংলায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম;

আত্রাইয়ের বাঁশবাড়িয়ায় খাস মোজাদ্দেদিয়া তরিকার তাফসির মাহফিল অনুষ্ঠিত;

মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় খাস মোজাদ্দেদিয়া তরিকার উদ্যোগে এক দিনব্যাপী তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জোহর নামাজের পর শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত এ মাহফিল চলে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত খাজা মোহাম্মদ মামুনুর রশীদ (র.)-এর খলিফা, খাস মোজাদ্দেদিয়া তরিকার কামেলে মোকাম্মেল পীর মোর্শেদ ও তাফসীরে মাযহারীর সহ-অনুবাদক মুফতী মওলানা মোহাম্মদ নাজিমুদ্দিন (মা.আ.)। তিনি কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির উপস্থাপন করেন এবং মুসল্লিদের নৈতিক ও আধ্যাত্মিক জীবন গঠনের প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত উলামায়ে কেরাম ও অসংখ্য মুরিদান অংশগ্রহণ করেন। আলোচনা শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Copyright © Frilix Group
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার