রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ; পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন;

জাতীয় সংসদ নির্বাচন নেতিবাচক কনটেন্ট ব্লকে ইসিকে সহায়তা করবে ফেসবুক

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেগেটিভ (নেতিবাচক) কনটেন্ট ব্লকে নির্বাচন কমিশনকে সহায়তা দিতে চায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তফসিল ঘোষণার পর থেকে ফেসবুকে অপপ্রচার, ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা, সহিংসতা হয়- সেগুলো সরাতে ইসিকে সহযোগিতা করতে চায় ফেসবুক।

বৃ্হস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সঙ্গে বৈঠকে ফেসবুকের প্রতিনিধি দলে এ সহায়তার আশ্বাস দেয়।

ফেসবুকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল সপ্রণোদিত হয়ে নির্বাচন কমিশনের কাছে সময় চায়। মূলত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে এ বৈঠক হওয়ার থাকলেও পরে অশোক কুমার দেবনাথের নেতৃত্বে এ বৈঠক হয়।

বৈঠক শেষে অশোক কুমার দেবনাথ বলেন, আজকে আমরা ফেসবুকের একটা টিমের সঙ্গে মিটিং করেছি। আমাদের যে টেকনিক্যাল লোকজন রয়েছেন, তাদের নিয়ে বসেছিলাম। কারণ এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল। মূলত ব্যাপারটা ছিল, ফেসবুকে যেসব অপপ্রচার হয়, সেসব কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয়। সেগুলো তারা ডিলিট করবে, রিমুভ করে দেবে, ব্লক করবে। মূলত এটি ছিল মিটিংয়ের বিষয়।

আজকের আলোচনাকে প্রাথমিক আলোচনা উল্লেখ করে তিনি বলেন, পরে নির্বাচন কমিশনের একজন ফোকাল পারসন নির্ধারণ করা হবে তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের কাছে যেটা নেগেটিভ প্রতীয়মান হবে, আমরা তাদের জানাবো, তারা সেটা রিমুভ করে দেবে।

শুধু নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কনটেন্ট বিষয়ে এমন পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, তফসিল ঘোষণা পর এ কার্যক্রম শুরু হবে।

এ উদ্যোগের বিষয়ে তিনি বলেন, কমিশন নয়, ফেসবুক কর্তৃপক্ষই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই কমিশনের কাছে সময় চেয়েছিল।

ইসি জানায়, ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে। সংস্থাটির পক্ষে উপস্থিত রয়েছেন- এইডান হেই এবং এজিনেন ফো।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews