শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পদ্মায় মা ইলিশ শিকারে আট জেলে কারাদণ্ড, জব্দ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল; লৌহজংয়ে শিক্ষার্থীদের এআই-দক্ষতা ও নৈতিক শিক্ষা গড়তে ‘আগামীর আলোর যাত্রা’ কর্মসূচি; ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, তিন প্রাণহানি; আহত ১৬; তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা; কবিতা-বাবার সাথে; শেখ হাসিনা দেশে ফিরবে বলে মাইকিং করাই নওগাঁয় দুই নেতা গ্রেফতার ; “আমি ছিলাম তোমার জীবনের এক অনাকাঙ্ক্ষিত অধ্যায়” আত্রাইয়ে খেজুরগাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা, অপেক্ষায় রস-গুড়ের মৌসুম কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতীম হত্যা মামলায় চার্জশিট, দ্রুত বিচারের দাবি বাবার; ইনসাফের বিপরীত হলো জুলুম, শান্তি প্রতিষ্ঠায় ন্যায়বিচার জরুরি: জাহাঙ্গীর আলম; ২০৩০ সালে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের পরিকল্পনা ; জামালপুরে সাংবাদিক মাসুদুর রহমানের ২৯তম জন্মদিন পালন; হলদিয়ার সাত মণ্ডপে লিনা পারভীনের সম্প্রীতির বার্তা, পাশে থাকার প্রতিশ্রুতি; মুন্সীগঞ্জে আইবিডব্লিউএফের মতবিনিময় সভা, নৈতিক ব্যবসা গড়ার জোরালো আহ্বান; পদ্মায় অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, তিন জেলের কারাদণ্ড; রাজনীতিতে সৎ মানুষের সংকট, দুর্নীতির দায় কার? ১৯৭১ থেকে ২০২৬—ইতিহাস কী বলে; দেবিদ্বারে বাগানের ৬০টি গাছ কেটে জমিতে ঘর তুলে নিল প্রতিপক্ষরা; ভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারের অভিযোগ, তদন্তের দাবি; মোহনপুরের ধুরসা বাজারে ২২ দিন ধরে অবৈধ সুতি জালে অবাধে মাছ নিধন; দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর;

তানোরে ইউনিয়ন ভূমি অফিসের প্রস্তাবিত সরকারি জায়গা দখলের চেষ্টা;

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত




মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার ;

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের দরগাহডাঙা বাজারে ইউনিয়ন ভূমি অফিসের জন্য নির্ধারিত ও প্রস্তাবিত সরকারি জমি অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয় সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে। সরকারি সম্পত্তি রক্ষায় এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সচেতন মহল।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দরগাহডাঙা বাজারে জনগণের সুবিধার্থে ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় এবং তদানুসারে জায়গাটি প্রস্তাব করা হয়। তবে অতি সম্প্রতি একটি প্রভাবশালী স্থানীয় চক্র সরকারি এই মূল্যবান জায়গাটিতে অনৈতিকভাবে অবকাঠামো বা দোকানঘর নির্মাণের তোড়জোড় শুরু করে সরকারি সম্পত্তি গ্রাস করার অপচেষ্টা চালাচ্ছে।
এলাকাবাসীর মতে, হাট-বাজার এবং সরকারি খাস জমি রক্ষা করা প্রশাসনিক দায়িত্ব। যদি এখনই এই দখলের চেষ্টা রোধ না করা হয়, তবে পরবর্তীতে সরকারি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ব্যাহত হবে।
দরগাহডাঙা বাজারের ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারা অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে প্রস্তাবিত জমি চিহ্নিত ও সীমানা নির্ধারণের মাধ্যমে ভূমি দস্যুদের অপতৎপরতা বন্ধ করার জন্য তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনারের (ভূমি) দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সচেতন নাগরিকরা জানান, সরকারি সম্পদ রক্ষায় কোনো ছাড় দেওয়া উচিত নয়। অবিলম্বে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
দ্রুত যোগাযোগের তথ্য (প্রশাসন):
উপজেলা ভূমি অফিস, তানোর: সহকারী কমিশনার (ভূমি)

কলমা ইউনিয়ন পরিষদ: চেয়ারম্যান ও সচিব কার্যালয়

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews