বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সায়দাবাদ টু এনায়েতপুর রাস্তা সংস্কারের সু খবর দিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী; দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা; ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মামলা দায়ের; কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত; রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি; তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের মত বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত ; ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১০ বছরের শিশু সামিউলের; মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়; মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ; নিজেদের সংখ্যালঘু ভাববেন না, সবার সমান অধিকার রয়েছে’— স্বাস্থ্যমন্ত্রী; পদ্মায় নিষেধাজ্ঞা ভেঙে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড, জাল ধ্বংস; কাউখালীতে মন্দিরের মাঠসংলগ্ন গাছে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার; শারদীয় দুর্গোৎসব ও জনসভা উপলক্ষে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল; একদিনের পরিচয়, সারাজীবনের অপমান; গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ; এফডিইবি লালমনিরহাট জেলা কমিটি গঠন: সভাপতি নুরে আলম, সম্পাদক সেলিম রেজা; যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত; বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থা: কৃষকের নতুন আশার দুয়ার খুলে দিয়েছে গভীর নলকূপ ; সংবাদ প্রকাশের পর জামালপুরে শিক্ষকের বেতন বন্ধ;

দুর্গাপূজায় হলদিয়ার সাত মণ্ডপে হাজী মোঃ রাশেদের শুভেচ্ছা;

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত




এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের মধ্যেই ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। ইউনিয়নের সাতটি পূজামণ্ডপে শুভেচ্ছা ও বিশেষ উপহার সামগ্রী পৌঁছে দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বার্তা দিয়েছেন হলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ রাশেদ।
পূজা উপলক্ষে তাঁর পক্ষে জ্যেষ্ঠ পুত্র মো. আরিফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে। প্রতিনিধি দলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কর কমিশনার মিজ্ মাসুমা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব আশরাফ উদ্দিন খান আশু, হলদিয়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ হাজী মুহাম্মদ মহসিন মোড়ল, স্থানীয় নেতা মো. জহিরুল, মোহাম্মদ ইলিয়াস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. উজ্জ্বল মাদবর, মো. লিওন শেখ, মো. শরাফত শেখসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিনিধি দলকে প্রতিটি পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির নেতারা ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। পরে তারা পূজা কমিটির সদস্য, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উৎসবের শুভেচ্ছা জানান। এ সময় প্রতিটি মণ্ডপে বিশেষ উপহার সামগ্রীও তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বন্ধনে একসঙ্গে বসবাস করে আসছেন। ‘ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার’—এই চেতনাকে ধারণ করেই সকলকে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।
এ সময় বক্তারা হলদিয়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে হাজী মোহাম্মদ রাশেদের অবদানের কথাও তুলে ধরেন। তারা আগামী দিনেও এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরাও বলেন, এমন আন্তরিক উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews