মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১০ বছরের শিশু সামিউলের; মোংলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কোস্টগার্ড ডিজির শুভেচ্ছা বিনিময়; মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ; নিজেদের সংখ্যালঘু ভাববেন না, সবার সমান অধিকার রয়েছে’— স্বাস্থ্যমন্ত্রী; পদ্মায় নিষেধাজ্ঞা ভেঙে মা ইলিশ শিকারের দায়ে ১৮ জেলের কারাদণ্ড, জাল ধ্বংস; কাউখালীতে মন্দিরের মাঠসংলগ্ন গাছে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার; শারদীয় দুর্গোৎসব ও জনসভা উপলক্ষে রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল; একদিনের পরিচয়, সারাজীবনের অপমান; গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নওগাঁর আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ; এফডিইবি লালমনিরহাট জেলা কমিটি গঠন: সভাপতি নুরে আলম, সম্পাদক সেলিম রেজা; যুক্তরাষ্ট্রে কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গ‌ঠিত; বরেন্দ্র অঞ্চলে সেচ ব্যবস্থা: কৃষকের নতুন আশার দুয়ার খুলে দিয়েছে গভীর নলকূপ ; সংবাদ প্রকাশের পর জামালপুরে শিক্ষকের বেতন বন্ধ; এনসিপির” এনায়েতপুর থানা আহ্বায়ক কমিটি অনুমোদন; মনোহরদীতে এক রাতেই ৮ গরু চুরি, আতঙ্কে খামারি ও গৃহস্থরা; নওগাঁর আত্রাইয়ে স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা; সংসদ সদস্য মুফতি আমির হামজার তাফসির মাহফিল স্থগিত; দুর্গোৎসবে কোটি টাকার আয়োজন; সাংবাদিকদের হেনস্তার জন্য দায়ী কি সাংবাদিকরাই?

মোহনপুর মডেল মসজিদে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক, ইউএনওর কাছে অভিযোগ;

  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত




‎
‎সটাফ রিপোর্টার মোঃ নাসির উদ্দিন ;
‎
‎রাজশাহীর মোহনপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইমাম নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। নিয়োগের ক্ষেত্রে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে মুফতি উবাইদুল্লাহ নামের এক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা। এ ঘটনায় অর্ধশতাধিক মুসল্লি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
‎
‎রোববার (১৮ অক্টোবর) জমা দেওয়া অভিযোগে বলা হয়, কেশরহাট পৌরসভার সাঁকোয়া এলাকায় অবস্থিত মডেল মসজিদে ইমাম নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হচ্ছে না বলে তাঁদের আশঙ্কা। অভিযোগকারীদের দাবি, মুফতি উবাইদুল্লাহ পবিত্র কোরআনের হাফেজ নন। অথচ ইমাম নিয়োগের ক্ষেত্রে হাফেজ হওয়ার শর্ত রয়েছে বলে তাঁরা উল্লেখ করেছেন।
‎
‎অভিযোগে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে উবাইদুল্লাহ পবা উপজেলা মডেল মসজিদে ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাঁকে মোহনপুর উপজেলা মডেল মসজিদে নিয়োগ দেওয়ার উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লিদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
‎
‎অভিযোগকারীরা নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য নীতিমালা অনুসরণ এবং প্রয়োজনীয় যোগ্যতা যাচাই করে উপযুক্ত ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, নিয়মবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।
‎
‎এ বিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, “মডেল মসজিদের ইমাম নিয়োগসংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে বিধি মোতাবেক যোগ্য ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হবে।”
‎
‎অভিযুক্ত মুফতি উবাইদুল্লাহর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews