শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ; ভাঙ্গুড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন; দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত; বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি রাজশাহীতে ৪জন গ্রেপ্তার; বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনার অনন্য উদ্যোগ; দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, তদন্তের দাবি বিএনপির; কবিতা-চাওয়া পাওয়া ; চাঁদাবাজির মামলায় নওগাঁর আত্রাইয়ের আলোচিত সিফাত মাহমুদ জেল হাজতে; ​ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ৬০ ইজতেমা যাত্রী; আত্রাইয়ে দুই মোটরসাইকেল চোর আটক ; ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ, সেক্রেটারি মুফতি আবুল হাসান; মেধার চর্চায় সমৃদ্ধি, মানবিকতায় গড়ে উঠুক আদর্শ প্রজন্ম; জ্ঞানপাঠক মুজিবুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে রামু পাবলিক লাইব্রেরির স্মরণসভা; সার ডিলারের দুটি আবেদনে সুপারিশ করেছি এর বাইরে নয়, মাজেদা হাসান মুন্সী ; নওগাঁর পোরশায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩; নানিয়ারচর জোনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ; ফসল রক্ষায় দুশ্চিন্তা ও নতুন আশা: তানোর ও মোহনপুরে কৃষকদের নানা অভিজ্ঞতা; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে বারনই নদীতে অবৈধ সুতি জাল ও মাছের ঘের উচ্ছেদ অভিযান; মোহনপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত;

মোহনপুরে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার-ভিডিপি ;

  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত




মোঃ নাসিরউদ্দিন; সটাফ রিপোর্টার;

রাজশাহীর মোহনপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বজনীন, আনন্দমুখর ও শতভাগ নিচ্ছদ্র নিরাপত্তায় উদযাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের প্রেরণ ও দায়িত্ব বন্টন করা হয়েছে। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়েদা খাতুনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপগুলোতে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধানতম উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রশাসন সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি মণ্ডপে আনসার ও ভিডিপি সদস্যরা নিরবচ্ছিন্ন সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।”
সহকারী কমিশনার (ভূমি) জুবায়েদা খাতুন উপস্থিত দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ পেশাদারিত্ব, ধৈর্য ও নিষ্ঠার সাথে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার আহ্বান জানান। একই সাথে যেকোনো জরুরি প্রয়োজনে উপজেলা প্রশাসন ও স্থানীয় মোহনপুর থানার সাথে তাৎক্ষণিক যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় প্রতিটি মণ্ডপে নির্দিষ্ট সংখ্যক পুরুষ ও নারী আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) ও বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews