মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
বাল্যবিবাহ রুখে কন্যাশিশুর বিশ্বজয়ের প্রত্যয় মনোহরদীতে; নেছারাবাদে একদিন ধরে নিখোঁজ বিপুল সিকদারের মরদেহ উদ্ধার; ​পিরোজপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ অভিযান: রামু ব্রাদার্স ইউনিয়নের সভা অনুষ্ঠিত; সংবাদ বিজ্ঞপ্তি; গণমাধ্যমের জরুরি দৃষ্টি আকর্ষণ; আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কাটা, আতঙ্কে ব্যবসায়ীরা; দেবিদ্বারে আব্দুল হামিদ-জায়ফলের নেছা মাদ্রাসায় পরিচিতি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে কন্যা শিশু দিবস উদযাপন; ধুকুরিয়াবেড়ায় পরিবর্তনের হাওয়া: জনসেবায় নিবেদিতপ্রাণ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ রাসেল রেজা; নওগাঁর চকশিমলাতে ড্রাম ট্রাকের চাপে বেহাল সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী; শিক্ষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি, মনোহরদীতে সংবর্ধিত নেপাল চন্দ্র দেবনাথ; কাউখালীতে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের সতর্কবার্তা: নওগাঁর পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে শিশুদের টিকাদান; পিরোজপুরে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের; সাংবাদিক শাকিলের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন; মানবাধিকারের নামে কার্ড বাণিজ্য? দেবিদ্বারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি বিএনপি নেতাদের; মোহনপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে আয়োজনের প্রস্তুতি: ভাঙ্গুড়া-চাটমোহর-ফরিদপুরের সাংবাদিকদের সঙ্গে এমপি রুমার মতবিনিময় সভা ; সাংবাদিক অধিকার আন্দোলনের অকুতোভয় যোদ্ধা আহমেদ আবু জাফর: ৫১তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন;

শিক্ষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি, মনোহরদীতে সংবর্ধিত নেপাল চন্দ্র দেবনাথ;

  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত




মোঃ আঃ কুদ্দুস,মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে প্রবীণ শিক্ষক ও লেখক বাবু নেপাল চন্দ্র দেবনাথকে গুণিজন সংবর্ধনা দিয়েছে মনোহরদী সাংবাদিক ফোরাম। শনিবার (১০ অক্টোবর) ফোরামের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মো. তোফাজ্জল হোসেন ও মো. খলিলুল্লাহ। এ সময় ফোরামের সহসভাপতি জে এম শাহজাহান মোল্লা, আনোয়ার হোসেন, মোসাদ্দেকুর রহমান খান, ইসমাইল হোসাইন খান, তানভীর আহমেদ, মোজাম্মেল হক, রেজাউর রহমান ও শরিফুল ইসলাম শামীমসহ ফোরামের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথি বাবু নেপাল চন্দ্র দেবনাথ ১৯৪৯ সালের ৭ অক্টোবর নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হরকান্ত দেবনাথ এবং মা মধুমালা দেবী।

তিনি শিবপুর উপজেলার মোহরপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৬৫ সালে হাতিরদিয়া ছাদত আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬৭ সালে নরসিংদী কলেজ থেকে আইএসসি এবং ১৯৬৯ সালে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৩ সালে প্রথম শ্রেণিতে এমএড ডিগ্রি লাভ করেন।

কর্মজীবনে তিনি প্রথমে মনোহরদী উপজেলার গোতাশিয়া শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নোয়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ ঢাকাস্থ আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ২৮ বছর শিক্ষকতা করেন তিনি। ২০০৯ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায়ও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নেপাল চন্দ্র দেবনাথ। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের জীবনী, ‘রঙ্গভরা বিচিত্র ভাবনা’, ছোটদের জন্য কাজী নজরুল ইসলামের জীবনী, ‘বাঙালির রঙ্গরস ও প্রাসঙ্গিক কিছু কথা’ এবং ‘বিখ্যাত জনদের মজার কাহিনি’। এ ছাড়া তাঁর আরও ১৭টি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

দীর্ঘ শিক্ষকতা, সাহিত্যচর্চা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা তাঁর বর্ণাঢ্য শিক্ষা ও সাহিত্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews