শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী; ​২ নম্বর কদমতলাবাসীকে উদীয়মান সমাজসেবক জাকির হোসেনের শারদীয় শুভেচ্ছা; আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ; লালমাইয়ে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার; কাউখালীতে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু; নওগাঁর আত্রাইয়ে পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; কবিতা -বাস্তব কথা; বিভিন্ন প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ ; বজ্রপাত মোকাবিলায় মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণের উদ্যোগ; নওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপির ৪৭৫ চারা রোপণ; সাংবাদিকতা কেন ফুল বিছানো পথ নয়; মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ তিনজন আটক ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ ; নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার; লালমনিরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত: হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎ নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত; আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার;

কাউখালীতে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন;

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত




“বেকার যুব নারীদের স্বাবলম্বী করতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগ”

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৮অক্টোবর)বিকেল সাড়ে ৩টায় উপজেলা সভাকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবু কাওসার ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.মজিবুর রহমান।
জানা গেছে,গত ৫ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয়। পরবর্তীতে ৬ অক্টোবর আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে ৩০ জন যুব নারীকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন,বর্তমান সময়ে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ বেকারত্ব দূর করার পাশাপাশি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেরা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন এবং পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত প্রশিক্ষণে অংশগ্রহণ, সময়ানুবর্তিতা ও সরকারি বিধি-বিধান মেনে প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.আবু কাওসার বলেন,যুব উন্নয়ন অধিদপ্তরের মূল লক্ষ্য হচ্ছে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা। দর্জি ও সেলাই প্রশিক্ষণের মাধ্যমে একজন বেকার যুব নারী প্রশিক্ষণ শেষে নিজ উদ্যোগে কাজ শুরু করে স্বাবলম্বী হতে পারেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি পর্যায়ক্রমে বিভিন্ন ট্রেডে বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে যাতায়াত ভাতা প্রদান করা হবে এবং প্রত্যেককে সনদপত্র দেওয়া হবে। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়ম ও শর্ত মেনে প্রশিক্ষণার্থীরা সর্বনিম্ন ৫ শতাংশ সুদে ঋণ গ্রহণের সুযোগ পাবেন,যা কাজে লাগিয়ে তারা প্রশিক্ষণলব্ধ দক্ষতার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণের বিভিন্ন নিয়ম-কানুন,শৃঙ্খলা,সরকারি বিধি-নিষেধ এবং প্রশিক্ষণকালীন করণীয় সম্পর্কে প্রশিক্ষণার্থীদের অবহিত করা হয়।
বক্তারা জানান,২০২৬-২৭ অর্থবছরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের রূপরেখা বাস্তবায়ন করা হয়েছে। ধাপে ধাপে এসব প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দর্জি ও সেলাই প্রশিক্ষণের মাধ্যমে কাউখালীর বেকার যুব নারীরা দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এবং ভবিষ্যতে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews