মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দেবিদ্বার উপজেলা শাখার নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।
২০ নভেম্বর (শুক্রবার) বিকালে দেবিদ্বার কালী মন্দিরে সকলের সম্মিলিত এক আলোচনা সভার মধ্য দিয়ে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে নির্বাচিত হলেন যারা- সভাপতি প্রফেসর বাবু বিমল দত্ত, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক বাবু নারায়ণ চন্দ্র দত্ত।
দেবিদ্বার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অনিল চক্রবর্তী সভাপতিত্বে এবং দেবিদ্বার উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বাবু পরিমল বিকাশ দত্তের সঞ্চালনায়
উক্ত পূজা উদযাপন ফ্রন্ট এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়
এ সময় উপস্থিত ছিলেনন কুমিল্লা জেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বাবু স্বপন ধর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিকাশ দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার প্রদীপ দে, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি মিন্টু চন্দ্র দে, এডভোকেট সুদীপ রায়, তপন সাহা, পিন্টু সাহা, নারায়ণ ব্রাহ্মণ, রিপন দত্ত, পরিমল মাস্টার, অধ্যাপক বিশ্বজিৎ দত্ত, রঙ্গলাল দত্ত, বিজয় দাস, লিটন পাল, রঞ্জিত দত্ত, রতন, প্রফেসর শংকর সাহা, নারায়ণ মাস্টার, সুবল চন্দ্র মাস্টার, মানিক রায়, তাপস মাস্টার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দেবিদ্বার উপজেলায় সকল পূজা-পার্বণ শান্তিপূর্ণভাবে উদযাপন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।