নিজস্ব প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর);
পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগ উপজেলা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় নেছারাবাদ উপজেলা জামায়াতের কার্যালয়ে শুরু হওয়া এ সম্মেলন দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ওলামা বিভাগ নেছারাবাদ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছালাম সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আবুল কালাম আজাদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ওলামা বিভাগ বরিশাল অঞ্চলের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তা’লীমুল কুরআনের চেয়ারম্যান মুফতি মাওলানা মো. আবদুল হালিম।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মো. আরিফ বিল্লাহ ছিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ওলামা বিভাগের পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মো. আব্দুর রব। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা মো. আবুল কালাম আজাদ।
সম্মেলনে ওলামা-মাশায়েখদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব, ইসলামী মূল্যবোধের চর্চা এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়।