মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার০৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজ বিচার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এই এজলাস স্থাপন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পাঁচুপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই এজলাসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান-১ মো.আবুল কালাম ফৌজদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,
পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.নিয়ামত আলী বাবু প্রমূখ।