ঢাকায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ইসমত আরা ইমা
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার ও দেশীয় খাদ্যপণ্যের প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বগুড়া জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা ইসমত আরা ইমা।
প্রদর্শনীতে বগুড়ার ঐতিহ্যবাহী দই, মিষ্টি, ঘিসহ বিভিন্ন দেশীয় খাবার ও খাদ্যপণ্য তুলে ধরা হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের ঐতিহ্যবাহী খাবার ও স্থানীয় উদ্যোক্তাদের পণ্য পরিচিতি পাওয়ার সুযোগ তৈরি হয়।
ইসমত আরা ইমা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের বগুড়া জেলা মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন।