বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল বিতরণ; এলাকাবাসীর দোয়া নিতে চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের মতবিনিময় সভা; লৌহজং পদ্মায় অভিযানে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস; লৌহজংয়ে নারীর অগ্রযাত্রায় শিক্ষা ও দক্ষতা উন্নয়নের আহ্বান; যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে লৌহজংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প; অসহায় মানুষের আশ্রয়স্থল আলমগীর হোসাইন, চার বছর পর স্বজনদের কাছে ফিরলেন শাহিনুর; তেঁতুলিয়ায় গুণগতমানের চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের সক্ষমতা উন্নয়ন কর্মশালা; আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ; আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; মোংলার পশুর নদীতে দুর্ঘটনার কবলে পড়েছে কয়লাবোঝাই কার্গো জাহাজ ; বাংলাদেশ–জাপান সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়, দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিং; “শবনম ভেজা ইয়াদ” মোহনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে ফেলার অভিযোগ, থানায় মামলা দায়ের; ভান্ডারিয়ায় মৎস্য অভিযানে একজনের ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড; বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন বাউল শিল্পী সিনথিয়া খান; রামুর বাকখালী নদীতে জাহাজ ভাসা উৎসব; বেলকুচিতে “সুন্দর সমাজ গড়ার” অঙ্গীকার নিয়ে আবু মুসা বাবুলের উঠান বৈঠক; সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আসলামের গণসংযোগ; টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি;

আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ;

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত




মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা শিশু দুটিকে সুজন নামে এক ব্যক্তি আত্রাইয়ে নিয়ে আসেন। পরে তিনি তাদের রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে যান বলে জানা গেছে।

শিশু দুটির কান্নাকাটি ও ঘোরাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে আসেন। পরে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। শিশুরা তাদের মায়ের নাম মোছা. বিলকিস বেগম এবং গ্রামের নাম বলতে পারলেও বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের সন্ধানে পুলিশ যোগাযোগ ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, শিশু দুটির পরিবার বা স্বজনদের পরিচয় জানা থাকলে কিংবা তাদের সম্পর্কে কোনো তথ্য থাকলে আত্রাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews