সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
রামুর বাকখালী নদীতে জাহাজ ভাসা উৎসব; বেলকুচিতে “সুন্দর সমাজ গড়ার” অঙ্গীকার নিয়ে আবু মুসা বাবুলের উঠান বৈঠক; সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আসলামের গণসংযোগ; টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি; নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে১৫টাকা কেজি দরে চাল বিতরণ; ৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই; ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুলকে ঘিরে ‘তথ্য সন্ত্রাস! একটি বিড়াল, একটুখানি মায়া ও অমলিন ভালোবাসা; চিকিৎসাসেবা: সেবার পরিবর্তে ব্যবসা; রাজাপুরে গণঅধিকার পরিষদ এর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনির; এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে;

সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আসলামের গণসংযোগ;

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত




সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি :

‎আসন্ন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজ-২১৭) নির্বাচনে সড়ক সম্পাদক পদে প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন উদীয়মান শ্রমিক নেতা মো: আসলাম হোসেন ড্রাইভার। নির্বাচনে তিনি ‘উড়োজাহাজ’ প্রতীক নিয়ে সড়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
‎​তফসিল ঘোষণার পর থেকেই সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে. এরই ধারাবাহিকতায় সাধারণ শ্রমিকদের অধিকার আদায় এবং তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন মো: আসলাম হোসেন ড্রাইভার।
‎​প্রচারণাকালে প্রার্থী মো: আসলাম হোসেন ড্রাইভার সাধারণ শ্রমিকদের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন।
‎
‎তিনি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সেবা করার সুযোগ পেলেই তিনি নিজের সর্বস্ব দিয়ে কাজ করে যাবেন।
‎​এ সময় স্থানীয় মোটর শ্রমিক ও বিভিন্ন স্তরের কর্মীরা তার পক্ষে সমর্থন জানিয়ে মিছিল ও গণসংযোগে অংশ নেন।‘শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠা এসব আয়োজনে সাধারণ শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
‎আসন্ন নির্বাচনে ‘উড়োজাহাজ’ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তিনি সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত সকল ভোটারের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews