সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
রামুর বাকখালী নদীতে জাহাজ ভাসা উৎসব; বেলকুচিতে “সুন্দর সমাজ গড়ার” অঙ্গীকার নিয়ে আবু মুসা বাবুলের উঠান বৈঠক; সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আসলামের গণসংযোগ; টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি; নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে১৫টাকা কেজি দরে চাল বিতরণ; ৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই; ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুলকে ঘিরে ‘তথ্য সন্ত্রাস! একটি বিড়াল, একটুখানি মায়া ও অমলিন ভালোবাসা; চিকিৎসাসেবা: সেবার পরিবর্তে ব্যবসা; রাজাপুরে গণঅধিকার পরিষদ এর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনির; এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে;

বেলকুচিতে “সুন্দর সমাজ গড়ার” অঙ্গীকার নিয়ে আবু মুসা বাবুলের উঠান বৈঠক;

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত




সোহরাওয়ার্দী হোসেন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

“চলো একসাথে গড়ি সুন্দর সমাজ” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মাদকের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান ঘোষণা করেছেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আবু মুসা (বাবুল)।

​গত ২৩শে অক্টোবর শুক্রবার বাদ মাগরিব বেলকুচি পৌরসভা ৫নং ওয়ার্ডের মসজিদের সামনে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

​মোহাম্মদ আবু মুসা বাবুলের সভাপতিত্বে বৈঠকে এলাকার উদীয়মান যুবসমাজ, স্থানীয় মুরুব্বি ও সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এলাকার যুবসমাজকে মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করা এবং একটি সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা।

​মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আবু মুসা বাবুল বলেন, “মাদক যুবসমাজকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। এটি শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে পঙ্গু করে দেয়। আমি নির্বাচিত হই বা না হই, আমার ওয়ার্ডে কোনো অবস্থাতেই মাদকের আখড়া গড়তে দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে এবং প্রশাসনকে সাথে নিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

​তিনি আরও বলেন, “আমাদের যুবসমাজ যদি খেলাধুলা, পড়ালেখা এবং গঠনমূলক কাজে ব্যস্ত থাকে, তবে সমাজ থেকে অপরাধ এমনিতেই কমে যাবে। তরুণদের শক্তিকে ইতিবাচক কাজে লাগিয়ে ৫নং ওয়ার্ডকে একটি মডেল ও নিরাপদ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।”

​বৈঠকে উপস্থিত যুবসমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কাউন্সিলর প্রার্থীর এই সাহসী ও সময়োপযোগী ঘোষণাকে সাধুবাদ জানান। তারা মাদক নির্মূল এবং এলাকার সার্বিক উন্নয়নে প্রার্থীর পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews