সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেলকুচিতে “সুন্দর সমাজ গড়ার” অঙ্গীকার নিয়ে আবু মুসা বাবুলের উঠান বৈঠক; সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আসলামের গণসংযোগ; টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি; নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩; আত্রাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে১৫টাকা কেজি দরে চাল বিতরণ; ৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই; ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ নজরুলকে ঘিরে ‘তথ্য সন্ত্রাস! একটি বিড়াল, একটুখানি মায়া ও অমলিন ভালোবাসা; চিকিৎসাসেবা: সেবার পরিবর্তে ব্যবসা; রাজাপুরে গণঅধিকার পরিষদ এর উপজেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনির; এনায়েতপুরে ক্লিনিকের চিকিৎসাবর্জ্য রাস্তার পাশে, স্বাস্থ্যঝুঁকিতে এলাকাবাসী; *রাজশাহী রেঞ্জের নবযোগদানকৃত স্টাফ অফিসারকে স্বাগত জানালেন ডিআইজি; মোংলা কাস্টমসের কর্মকর্তা মামুনের অপসারণ দাবিতে মানববন্ধন; কাউখালীতে সন্ধ্যা নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযান; নওগাঁর রাণীনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩; মনোহরদীতে জামায়াতের মেয়র প্রার্থীর বিলবোর্ড সরানোর অভিযোগ; শিশিরভেজা ভোর আর কুয়াশা জড়ানো সকাল জানিয়ে দিচ্ছে ; কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; দেবিদ্বারে না জানিয়ে কমিটিতে নাম অন্তর্ভুক্তি: ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে; ভাঙ্গুড়ায় নারীর মৃত্যুর ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ;

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৩;

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত




নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৭০ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নেতৃত্বে অভিযানে নওগাঁ সদর থানা পুলিশ ও কিউআর টিম অংশ নেয়।
পুলিশ জানায়, সুইপার কলোনিতে মিন্টু বাঁশফোরের বাড়ির সামনে থেকে আপেল প্রামাণিক (৬৫) ও মারুফ সরদার (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে বাবুল দপ্তরি (৬২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর শয়নকক্ষের ড্রেসিং টেবিলের ড্রয়ারে নাকের ড্রপের ছোট কৌটায় রাখা ৮৮ পিস ইয়াবা, পলিথিনে মোড়ানো ৮০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৭০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মোঃ ফিরোজ আহমেদ
০১৭১০ ৯৬৭৫২২

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews