বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল বিতরণ; এলাকাবাসীর দোয়া নিতে চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের মতবিনিময় সভা; লৌহজং পদ্মায় অভিযানে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস; লৌহজংয়ে নারীর অগ্রযাত্রায় শিক্ষা ও দক্ষতা উন্নয়নের আহ্বান; যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে লৌহজংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প; অসহায় মানুষের আশ্রয়স্থল আলমগীর হোসাইন, চার বছর পর স্বজনদের কাছে ফিরলেন শাহিনুর; তেঁতুলিয়ায় গুণগতমানের চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের সক্ষমতা উন্নয়ন কর্মশালা; আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ; আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; মোংলার পশুর নদীতে দুর্ঘটনার কবলে পড়েছে কয়লাবোঝাই কার্গো জাহাজ ; বাংলাদেশ–জাপান সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়, দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিং; “শবনম ভেজা ইয়াদ” মোহনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে ফেলার অভিযোগ, থানায় মামলা দায়ের; ভান্ডারিয়ায় মৎস্য অভিযানে একজনের ১০ হাজার টাকা জরিমানা, ১৫ দিনের কারাদণ্ড; বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক হলেন বাউল শিল্পী সিনথিয়া খান; রামুর বাকখালী নদীতে জাহাজ ভাসা উৎসব; বেলকুচিতে “সুন্দর সমাজ গড়ার” অঙ্গীকার নিয়ে আবু মুসা বাবুলের উঠান বৈঠক; সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনে উড়োজাহাজ মার্কায় আসলামের গণসংযোগ; টঙ্গীতে কালবেলার সাংবাদিককে অপহরণ-নির্যাতন: বিএসকেপির নিন্দা, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি;

লৌহজং পদ্মায় অভিযানে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস;

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত




এম এ রাজ্জাক (সুমন)
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মা ইলিশ সংরক্ষণে সরকারের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে ব্যাপক অভিযান চালিয়ে প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা জাল থেকে উদ্ধার হওয়া প্রায় ২ কেজি ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অংশ নেন। তবে অভিযানের সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মা ইলিশ রক্ষা এবং নদীতে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টদের সতর্ক করে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ বিশেষ অভিযান ২৯ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews