বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় স্ত্রীকে নির্যাতন, গর্ভের সন্তান নষ্ট ও জোরপূর্বক তালাকের অভিযোগ স্বামীর; ২৮ অক্টোবর স্মরণে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল; জনস্বাস্থ্যের পিডি তবিবুরের অনিয়ম-দুর্নীতির আমলনামা; কাউখালীতে চুরি-ছিনতাই ঠেকাতে দোকানের সামনে আলো বাধ্যতামূলক, কঠোর অবস্থানে ওসি; নওগাঁর আত্রাইয়ে গ্রাম আদালত এজলাসের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা ; নেছারাবাদে শীতলা মন্দিরের জমি দখলের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলন; ঢাকায় চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বগুড়ার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ইসমত আরা ইমা; পিরোজপুরের ৪নং কলাখালি ইউনিয়নের উন্নয়নে ব্রতী মাসুম সরদার: আত্রাইয়ে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল বিতরণ; এলাকাবাসীর দোয়া নিতে চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমানের মতবিনিময় সভা; লৌহজং পদ্মায় অভিযানে এক লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস; লৌহজংয়ে নারীর অগ্রযাত্রায় শিক্ষা ও দক্ষতা উন্নয়নের আহ্বান; যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে লৌহজংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প; অসহায় মানুষের আশ্রয়স্থল আলমগীর হোসাইন, চার বছর পর স্বজনদের কাছে ফিরলেন শাহিনুর; তেঁতুলিয়ায় গুণগতমানের চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের সক্ষমতা উন্নয়ন কর্মশালা; আত্রাই রেলস্টেশন থেকে দুই শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে পুলিশ; আত্রাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ; সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত ‘দাদা ভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; মোংলার পশুর নদীতে দুর্ঘটনার কবলে পড়েছে কয়লাবোঝাই কার্গো জাহাজ ;

কাউখালীতে চুরি-ছিনতাই ঠেকাতে দোকানের সামনে আলো বাধ্যতামূলক, কঠোর অবস্থানে ওসি;

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত




মো. নুরুজ্জামান খোকন, কাউখালী (পিরোজপুর):

রাতের আঁধারে চুরি,ছিনতাই ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কাউখালীর সদর রোডসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি নিয়মিত পাহারা, বাজার কমিটির তদারকি এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন ও দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.সোয়াইব সিদ্দিকীর নেতৃত্বে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ সময় ওসি আনোয়ার হোসেন বলেন,চুরি-ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে রাতে পর্যাপ্ত আলো রাখতে হবে। বাজারে নিয়মিত পাহারা দিতে হবে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে। বাজারের নিরাপত্তায় পুলিশ,ব্যবসায়ী ও বাজার কমিটিকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে ওসি বাজারের অলিগলি, তরকারি বাজার,মাছ বাজার ও কাঠ বাজার পরিদর্শন করেন। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল না রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেন, যাতে জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটে।
দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সোয়াইব সিদ্দিকী বলেন, ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তায় পুলিশের এ উদ্যোগ সময়োপযোগী। এ কাজে ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিকে,উপস্থিত ব্যবসায়ীরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাজারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews