রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখন লেপ-তোষক কারিগররা; মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত; ওলামা-মাশায়েখদের মিলনমেলা, নেছারাবাদে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত; এইচএসসিতে শতভাগ পাস; মনোহরদীতে এইচএসসি ফলাফলে বিপর্যয়, সরকারি কলেজে ফেল ৪৫৭ শিক্ষার্থী; কাউখালীতে জেসমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার; কবিতা-অভিমানী; দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: মাওয়ায় শফিকুর রহমানের হুঁশিয়ারি; তানোরে তালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নওগাঁর আত্রাইয়ের বাকি ৪ জনের দাফন সম্পন্ন; মোংলার চিলা ইউনিয়নের জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা; কাউখালীতে ইউপি নির্বাচন ২০২৭ বিএনপির দলীয় সমর্থন পেতে ১৪৮ জনের জীবনবৃত্তান্ত জমা; গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ; কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ফেল ১৫ প্রতিষ্ঠানে; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে সাবেক ও তৃণমূল নেতাদের মতবিনিময়; প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান; মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত;

কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি;

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত




মো: নুরুজ্জামান খোকন (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে
১ নভেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু কাওসার।

আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের বেকারত্ব দূরীকরণ,আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজকে দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে প্রশিক্ষণ ও সরকারি সহায়তা কাজে লাগিয়ে ঘরে বসেও বিভিন্ন উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।
এ সময় কাউখালী উপজেলার ৪ নম্বর ইউনিয়নের উদ্যোক্তা নাজমুল হাসান বলেন, যুবকদের সংগঠিত করে যুব সংগঠন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে বেকারত্বের সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে প্রতি মাসে যুবকদের নিয়ে পরামর্শ সভা ও প্রকল্প পরিদর্শনের ব্যবস্থা করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। আম্পানে তাঁর মৎস্য প্রকল্পে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রত্যাশিত সহযোগিতা পাননি বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার, বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া,সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী আকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রশিক্ষণার্থী ও স্থানীয় যুব উদ্যোক্তারা।
অনুষ্ঠানে জানানো হয়,যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন ধরনের ঋণ সহায়তা ও বায়োগ্যাস প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে যুবকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ চলছে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু কাওসার জানান, জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী ২ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে ফুল ও ফলের চারা রোপণ এবং পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। এছাড়া ৩ নভেম্বর ডেঙ্গুর প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে এডিস মশা নিধন অভিযান চালানো হবে। একই দিন ৩০ জন যুবক ও যুব নারী দর্জি প্রশিক্ষণার্থীর মাঝে যাতায়াত ভাতা ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হবে।
তিনি আরও জানান,যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews