মোঃ নাসিরউদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহনপুর;
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মোহনপুরের যৌথ উদ্যোগে ১ নভেম্বর (রবিবার) সকালে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের মাননীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দিকা / ফাহিমা বিনতে আখতার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং কৃষক দলের সভাপতি বাবুলসহ স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা ও যুবসমাজের প্রতিনিধিগণ।
রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজই দেশের আসল শক্তি। যুবদের কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে। বক্তারা যুব সমাজকে মাদকমুক্ত থেকে দেশ ও সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মসংস্থানকারীদের মাঝে সনদপত্র ও ঋণের চেক হস্তান্তর করা হয়।