রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখন লেপ-তোষক কারিগররা; মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত; ওলামা-মাশায়েখদের মিলনমেলা, নেছারাবাদে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত; এইচএসসিতে শতভাগ পাস; মনোহরদীতে এইচএসসি ফলাফলে বিপর্যয়, সরকারি কলেজে ফেল ৪৫৭ শিক্ষার্থী; কাউখালীতে জেসমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার; কবিতা-অভিমানী; দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: মাওয়ায় শফিকুর রহমানের হুঁশিয়ারি; তানোরে তালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নওগাঁর আত্রাইয়ের বাকি ৪ জনের দাফন সম্পন্ন; মোংলার চিলা ইউনিয়নের জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা; কাউখালীতে ইউপি নির্বাচন ২০২৭ বিএনপির দলীয় সমর্থন পেতে ১৪৮ জনের জীবনবৃত্তান্ত জমা; গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ; কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ফেল ১৫ প্রতিষ্ঠানে; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে সাবেক ও তৃণমূল নেতাদের মতবিনিময়; প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান; মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার; দেবিদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত;

দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: মাওয়ায় শফিকুর রহমানের হুঁশিয়ারি;

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত




এম এ রাজ্জাক (সুমন);
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত ১১ দলীয় লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারকে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে দাবি মেনে নিলে সরকার সম্মানিত হবে, অন্যথায় জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষার দায়ে সরকারকে ‘চরম মূল্য’ দিতে হবে।
শনিবার সকালে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “জনগণের এক দফা রায় বাস্তবায়নেই দেশের সংকট নিরসনের পথ রয়েছে। আমরা সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘর থেকে বের হয়েছি, দাবি পূরণ করেই ঘরে ফিরব।”
এরপর জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতাকর্মীদের বিশাল বহর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু অতিক্রম করে খুলনার উদ্দেশ্যে রওনা দেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রায় ৪১০ কিলোমিটার দীর্ঘ এই কর্মসূচি খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় গিয়ে শেষ হয়েছে।
কর্মসূচির দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারের সংকট নিরসন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট অন্যান্য দাবি।
এর আগে মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তব্য দেন জেলা আমির আ জ ম রুহুল কুদ্দুস, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা একেএম ফখরুদ্দিন রাজি এবং জেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক পাটোয়ারী। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল মালেক, জেলার বিভিন্ন উপজেলার আমির এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পথসভা শেষে স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড হাতে নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে লংমার্চে অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে মাওয়া প্রান্তে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে রাজনৈতিক উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা যায়।

এম এ রাজ্জাক (সুমন)
দৈনিক বাংলার আলো
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
০১৭২৫০৩৯৩০০

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews