মো. সোহরাওয়ার্দী হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজপথের লড়াকু নেতা শেখ শিমরুল হাকিমকে দেখতে চান স্থানীয় এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। এ পদে তাঁর প্রার্থিতার পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।
শেখ শিমরুল হাকিম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক জীবনে তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে তাঁর সমর্থকদের দাবি। নানা প্রতিকূলতা ও বাধা-বিপত্তি উপেক্ষা করে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখায় দলীয় নেতাকর্মীদের কাছে তিনি একজন সাহসী ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত।
তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক অবদান, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার যথাযথ মূল্যায়নের প্রত্যাশায় দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে তাঁকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন সমর্থকরা। একই সঙ্গে তাঁরা শেখ শিমরুল হাকিমের জন্য ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া এবং সমর্থন কামনা করেছেন।
এদিকে, এ উদ্যোগের সার্বিক সহযোগিতায় রয়েছেন দৌলতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম মুসা আহমেদ। তিনিও শেখ শিমরুল হাকিমের জন্য সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।