ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডা. মাহমুদুল হাসান মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় ডা. মাহমুদুর হাসান মিন্টু বলেন, ডায়াবেটিস একটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। তবে এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার বিকল্প নেই। নিয়মিত হাঁটাচলা ও শরীরচর্চা, সুষম খাবার গ্রহণ, শরীরের ওজন নিয়ন্ত্রণ এবং নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা জরুরি। এ সময় ডায়াবেটিসের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত ব্যক্তিদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।