বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ত্যাগীদের মূল্যায়ন নেই দেবিদ্বার বিএনপি; ৩৫ বছরের রাজনৈতিক পথচলা: পদ-পদবি নয়, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নই আমার প্রত্যাশা; প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিক; বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ; ভাঙ্গুড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা; আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন; বদলির ২৩ দিনেও ময়মনসিংহ ছাড়েননি খাদ্য পরিদর্শক কামাল, ‘খুঁটির জোর’ কোথায়? জামালপুরে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা ; দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান, সম্মতি ছাড়া নাম অন্তর্ভুক্তির অভিযোগ; ‎পিরোজপুরে দেওনাখালী বালু মহাল চালুর দাবিতে মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম; শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উৎসব ঘিরে ১১৮ সদস্যের কমিটি গঠন; পিরোজপুরে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার; দৌলতপুরে বিএনপি নেতা হাজী মান্নান ফকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল; মোংলায় গোসল করতে নেমে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার; পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; মানবতা, মানবিকতা ও মানবাধিকার যেন ব্যবসায় পরিণত না হয়; আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ; মনোহরদী-বেলাবোয় নতুন স্বপ্নের নাম জুয়েল, তাঁকে ঘিরে বাড়ছে জনআগ্রহ; প্রকাশিত প্রতিবাদ বার্তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানালেন কাজী মাসুদ হাসান; বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীকে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ কতৃক সম্মাননা প্রদান; নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা; কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব; পত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার; নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়; ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল ও অটোভ্যান শোভাযাত্রা; রাজশাহী রেলওয়ে স্টেশনে ১২ হকার আটক; জামালপুরে রাস্তা মেরামতের কাজে বাধা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ; নেছারাবাদে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত ; মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার,উদ্ধার ১লাখ টাকা; আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি; ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত; গাইবান্ধার মফস্বল সংবাদদাতা থেকে জাতীয় পর্যায়ের সাংবাদিক ; নওগাঁর আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা; দেবিদ্বার বিএনপি কি ত্যাগীদের সংগঠন, নাকি সুবিধাবাদীদের পুনর্বাসন কেন্দ্র? পটুয়াখালী জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত; দুর্নীতি করলেও সাংবাদিকের কী!’ ৩০ শতাংশ কমিশন বাণিজ্যের অভিযোগে বেপরোয়া প্রকৌশলী রাজীব! চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু; নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা; ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত;
Title :
ত্যাগীদের মূল্যায়ন নেই দেবিদ্বার বিএনপি; ৩৫ বছরের রাজনৈতিক পথচলা: পদ-পদবি নয়, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নই আমার প্রত্যাশা; প্রেস কাউন্সিলের কর্মশালায় বিএসকেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ৭০ সাংবাদিক; বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ; ভাঙ্গুড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা; আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন; বদলির ২৩ দিনেও ময়মনসিংহ ছাড়েননি খাদ্য পরিদর্শক কামাল, ‘খুঁটির জোর’ কোথায়? জামালপুরে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা ; দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান, সম্মতি ছাড়া নাম অন্তর্ভুক্তির অভিযোগ; ‎পিরোজপুরে দেওনাখালী বালু মহাল চালুর দাবিতে মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম; শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উৎসব ঘিরে ১১৮ সদস্যের কমিটি গঠন; পিরোজপুরে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার; দৌলতপুরে বিএনপি নেতা হাজী মান্নান ফকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল; মোংলায় গোসল করতে নেমে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার; পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; মানবতা, মানবিকতা ও মানবাধিকার যেন ব্যবসায় পরিণত না হয়; আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ; মনোহরদী-বেলাবোয় নতুন স্বপ্নের নাম জুয়েল, তাঁকে ঘিরে বাড়ছে জনআগ্রহ; প্রকাশিত প্রতিবাদ বার্তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানালেন কাজী মাসুদ হাসান; বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীকে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ কতৃক সম্মাননা প্রদান;

৩৫ বছরের রাজনৈতিক পথচলা: পদ-পদবি নয়, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নই আমার প্রত্যাশা;

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত




​—সাংবাদিক মো. মাসুদ রানা
​
১৯৯১ থেকে ২০২৬—বিএনপির রাজনীতিতে আমার জীবনের দীর্ঘ ৩৫টি বছর পার করেছি। ক্ষমতার সময় যেমন দলের পাশে ছিলাম, তেমনি দুঃসময়েও আদর্শ ও ভালোবাসা নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় থেকেছি। দীর্ঘ এই পথচলার অভিজ্ঞতা থেকে আজ আমার একমাত্র প্রত্যাশা, নেতৃত্ব নির্বাচিত হোক ত্যাগ, যোগ্যতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতে।
​রাজনীতি আমার কাছে কখনোই কেবল পদ-পদবি, ক্ষমতা কিংবা ব্যক্তিগত পরিচিতি অর্জনের মাধ্যম ছিল না; এটি আমার ভালোবাসা, নেশা এবং জীবনের দীর্ঘ সময়ের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর অনুভূতির নাম। ১৯৯১ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু হয়। সেই থেকে আজ ২০২৬ সাল—এই দীর্ঘ ৩৫ বছরের যাত্রায় বহু উত্থান-পতন, আন্দোলন-সংগ্রাম, আনন্দ-বেদনা এবং প্রতিকূলতার সাক্ষী হয়েছি।
​দেবিদ্বারে বিএনপির রাজনীতির সূচনালগ্ন আজও আমার স্মৃতিতে উজ্জ্বল। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী মহোদয়ের নেতৃত্বে দেবিদ্বারে সংগঠনকে এগিয়ে নেওয়ার সেই দিনগুলোতে যাঁদের সান্নিধ্য পেয়েছি, তাঁদের মধ্যে তাজু পাঠান, হেলাল, রতন, নাজমুল, বলাই, জসীম উদ্দিন, গিয়াস ভাই, ছগির, বিপি শাহীন ও আহমেদের অবদান অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁদের হাত ধরেই আমার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক চেতনা গড়ে উঠেছে।
​ছাত্রদলের পর যুবদল ও মূল দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সৌভাগ্য আমার হয়েছে। এর মধ্যে ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন যুবদলের সভাপতি, দেবিদ্বার উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং দেবিদ্বার উপজেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছি। পাশাপাশি কুমিল্লা উত্তর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।
​এই দীর্ঘ যাত্রায় ১০ নম্বর দক্ষিণ গুনাইঘর ইউনিয়নের অসংখ্য নেতাকর্মীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। মরহুম শামসুল হক সরকার, ফয়জুল হক সরকার, হালিম মুন্সী, শামসুল হক মাস্টার, মজিবুল হক সরকার, শামীম সরকার, অ্যাডভোকেট কাইয়ুম, মোহাম্মদ জিয়া, মুন্না মেম্বার, দুলাল সরকার ও হুমায়ুন আহমেদসহ অনেকের অবদান ও স্মৃতি আজ গভীরভাবে মনে পড়ছে। এ ছাড়াও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদল, যুবদল, কৃষক দল ও বিএনপির প্রতিটি নেতাকর্মী আমার চলার পথের শক্তি ছিলেন।
​জীবিকার তাগিদে জীবনের বিভিন্ন সময়ে ঢাকায় অ্যাপারেল প্রোফাইল লিমিটেডসহ বিভিন্ন বায়িং হাউস, টেক্সটাইল ও রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠানে কাজ করেছি; এমনকি ফ্যাক্টরি ম্যানেজারের দায়িত্বও পালন করেছি। কিন্তু রাজনৈতিক টানে এবং আদর্শের টানে চাকরি ছেড়ে দিয়েছি। কারণ, রাজনীতি আমার কাছে কোনো পেশা নয়, এটি আমার আজীবনের নেশা।
​আমার রাজনৈতিক জীবনে দল যেমন ক্ষমতায় ছিল, তেমনি দীর্ঘ সময় ক্ষমতার বাইরেও কাটিয়েছে। বিশেষ করে গত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা, মামলা-হামলা, নির্যাতন ও পুলিশি হয়রানির মধ্য দিয়ে আমাদের যে সময় পার করতে হয়েছে, তা অত্যন্ত কঠিন ছিল। এই ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের জমানায় আমার বাড়িতে দলীয় মিটিং করেছি, যার ফলে বারবার পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে। কিন্তু সব বাধা পেরিয়ে কাউন্সিলের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হয়েছিলাম এবং দলের আদর্শ থেকে একচুলও সরে দাঁড়াইনি।
​রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে পেশাগতভাবে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছি। দেবিদ্বার প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এবং বর্তমানে দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রে দৈনিক বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক রূপসী বাংলার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি।
​আসন্ন পূর্ণাঙ্গ কমিটিতে পকেট কমিটি পরিহার করে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে—এই প্রত্যাশাই করি।
​দীর্ঘ এই পথচলায় চলার পথে অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা বা বিদ্বেষ পোষণ করা আমার রাজনীতির উদ্দেশ্য ছিল না।
​আজ আমি ইউনিয়ন পর্যায়ের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি রাজনীতি বা বিএনপি থেকে বিদায় নয়; এটি কেবল ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। আমি চাই, দেবিদ্বারে বা ইউনিয়নে কোনো ‘পকেট কমিটি’ বা অল্প কয়েকজনের পছন্দে নয়, বরং কাউন্সিলের মাধ্যমেই প্রকৃত ও ত্যাগী নেতৃত্ব উঠে আসুক।
​দীর্ঘ ১৭ বছরের দুঃসময়ে যাঁরা মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়ে রাজপথে দল টিকিয়ে রেখেছেন, আজ তাঁদের অবমূল্যায়ন করা হলে তৃণমূলের মধ্যে হতাশা তৈরি হবে। মৌসুমী বা সুসময়ের ব্যবসায়ীদের দিয়ে শক্তিশালী সংগঠন গড়া সম্ভব নয়। আমি বিশ্বাস করি, পকেট কমিটি পরিহার করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
​ভবিষ্যতে সুযোগ পেলে আমি উপজেলা বা কেন্দ্রীয় কমিটিতে থেকে দলের সেবা করার ইচ্ছা পোষণ করি। তবে পদ থাকুক বা না থাকুক, দলের দুঃসময়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে আমি অতীতে যেমন ছিলাম, ভবিষ্যতেও তেমনই থাকব। আমার বিশ্বাসের জায়গা একটাই—ব্যক্তির চেয়ে দল বড়, পদের চেয়ে আদর্শ বড় এবং ক্ষমতার চেয়ে ত্যাগের মূল্য অনেক বেশি।
​আমরা ছিলাম, আমরাই থাকব—দলের আদর্শ ও তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews