মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার বিপ্লব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।এ দিনের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য,গণতন্ত্র ও দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. আতিকুর রহমান,আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহাবুব আলমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মাকসুদুর রহমান,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো.আবু আনাছ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.মোহাইমিনুল ইসলাম,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.খায়রুল আলম,শিক্ষা কর্মকর্তা মো.মাজাহারুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা মো.সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেটসহ বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।