শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
প্রতারণার নতুন ফাঁদ; মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল শেখ; মোংলা বন্দর কর্মচারী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত; কুমারভোগে ১০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন; পাড়ভাঙ্গুড়া ইউনিয়নে যুবদল নেতা মোঃ শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন; গাজা থেকে হরমুজ, ইরান থেকে কাশ্মীর—ট্রাম্পের যুদ্ধনীতিতে নতুন ভূরাজনৈতিক সংকট! কালিয়া হরিপুরে চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের সরকারের উন্নয়নের অঙ্গীকার; কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা; নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন; পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার; বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কক্স বাজার জেলা কমিটির সদস্য হলেন মোঃ ফাইসেল; তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন; নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনতাই,কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩; মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; আত্রাইয়ের মহাসড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা,দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার; আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা; কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু; মোহনপুরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সুফল নিয়ে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; কুমিল্লায় পুকুর থেকে নিখোঁজ কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কবিতা -ভালো থেকো; বেলকুচিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা; ; বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১; কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা; প্রেস রিলিজ ; জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম; দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ; মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার; ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়াল ৯৪ ব্যাচের প্রাক্তনরা; ইউএনওর সঙ্গে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ; গোয়ালীমান্দ্রায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার; বরুড়ায় ২৭ মামলার আসামি মনির ডাকাত ও মাদক মামলার আসামি ছেলে গ্রেপ্তার; আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ; ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময়; মঠবাড়ীয়ার সাপলেজায় একইসাথে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি; বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র;
Title :
প্রতারণার নতুন ফাঁদ; মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল শেখ; মোংলা বন্দর কর্মচারী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত; কুমারভোগে ১০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন; পাড়ভাঙ্গুড়া ইউনিয়নে যুবদল নেতা মোঃ শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন; গাজা থেকে হরমুজ, ইরান থেকে কাশ্মীর—ট্রাম্পের যুদ্ধনীতিতে নতুন ভূরাজনৈতিক সংকট! কালিয়া হরিপুরে চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের সরকারের উন্নয়নের অঙ্গীকার; কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা; নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন; পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার; বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কক্স বাজার জেলা কমিটির সদস্য হলেন মোঃ ফাইসেল; তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন; নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনতাই,কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩; মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; আত্রাইয়ের মহাসড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা,দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার; আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা; কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু;

মোংলা বন্দর কর্মচারী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত;

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত




প্রধান অতিথি নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি;

মোঃ আবুরায়হান ইসলাম;
মোংলা উপজেলা প্রতিনিধি:

মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় বন্দরের জেটি চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী নবনির্বাচিত কমিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকাশক্তি। শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি সিবিএকে যোগ্য নেতৃত্ব গঠনে কার্যকর ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী আরও বলেন, মালিক ও শ্রমিক একে অপরের পরিপূরক। তাই উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে মোংলা বন্দর কর্তৃপক্ষের উন্নয়নে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মোংলা বন্দরকে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বন্দরের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র মতপার্থক্য উপেক্ষা করে মালিক-শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে কাজ করে যাচ্ছে। মোংলা বন্দরসহ এ অঞ্চলের উন্নয়নকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে বন্দরের উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা, মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা, আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

অনুষ্ঠান শেষে নৌপরিবহনমন্ত্রী ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জেটির প্রবেশদ্বারের পাশে দুটি বৃক্ষরোপণ করেন। পরে দেশ ও জাতির সার্বিক উন্নতি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews