বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার; আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা; কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু; মোহনপুরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সুফল নিয়ে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; কুমিল্লায় পুকুর থেকে নিখোঁজ কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কবিতা -ভালো থেকো; বেলকুচিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা; ; বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১; কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা; প্রেস রিলিজ ; জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম; দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ; মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার; ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়াল ৯৪ ব্যাচের প্রাক্তনরা; ইউএনওর সঙ্গে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ; গোয়ালীমান্দ্রায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার; বরুড়ায় ২৭ মামলার আসামি মনির ডাকাত ও মাদক মামলার আসামি ছেলে গ্রেপ্তার; আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ; ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময়; মঠবাড়ীয়ার সাপলেজায় একইসাথে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি; বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র; পিরোজপুরে পৈত্রিক ভিটা জবরদখলের পাঁয়তারা ; ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অধিকার পরিষদ; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন; কাউখালীতে কৈশোরকালীন পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ; নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেলেন রামুর তেচ্ছিপুলের কৃতী সন্তান আখতারুজ্জামান ঈশান; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখন লেপ-তোষক কারিগররা; মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত; ওলামা-মাশায়েখদের মিলনমেলা, নেছারাবাদে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত; এইচএসসিতে শতভাগ পাস; মনোহরদীতে এইচএসসি ফলাফলে বিপর্যয়, সরকারি কলেজে ফেল ৪৫৭ শিক্ষার্থী; কাউখালীতে জেসমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার; কবিতা-অভিমানী;
Title :
পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার; আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা; কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু; মোহনপুরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সুফল নিয়ে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; কুমিল্লায় পুকুর থেকে নিখোঁজ কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কবিতা -ভালো থেকো; বেলকুচিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা; ; বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১; কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা; প্রেস রিলিজ ; জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম; দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ; মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার; ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়াল ৯৪ ব্যাচের প্রাক্তনরা; ইউএনওর সঙ্গে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ; গোয়ালীমান্দ্রায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার;

কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু;

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত




মোঃ নুরুজ্জামান খোকন,
(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে মোঃ শাহজাহান আকন (৬৫-৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় পথচারীরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শাহজাহান আকন কাউখালী উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী মোঃ মিরাজ হোসেন আকনের পিতা। তাঁর বাড়ি পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে শাহজাহান আকন উপজেলা পরিষদ মসজিদে জামাতে নামাজ আদায় করেন। পরে তাঁর ছোট ছেলে মিরাজ হোসেনের উপজেলা পরিষদ কোয়ার্টারের বাসায় নাশতা করেন। আনুমানিক সকাল ৮টা থেকে ৯টার মধ্যে গোসল করার উদ্দেশ্যে উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে যান। এরপর গোসল করতে পানিতে নামলেও আর উপরে ওঠেননি তিনি।
পরিবারের ধারণা,পুকুরে গোসল করতে নামার পর হঠাৎ মিনি স্ট্রোক বা শারীরিক অসুস্থতার কারণে তিনি পানিতে তলিয়ে যেতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা যায়,শাহজাহান আকন বেশিরভাগ সময় মসজিদে ইবাদত-বন্দেগিতে কাটাতেন। কিছুদিন আগে তাবলিগ জামাতের সঙ্গে তিন চিল্লায় চার মাস সময় অতিবাহিত করে বাড়িতে ফেরেন। গতকাল মঙ্গলবার পিরোজপুরে বড় ছেলের বাসা থেকে কাউখালীতে ছোট ছেলে মিরাজ হোসেনের বাসায় আসেন।
দুপুরে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাঁকে শনাক্ত করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত ছেলে মিরাজ হোসেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। গোসল ও যোহরের নামাজের পর জানাজা শেষে মরদেহটি পিরোজপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয় দাফনের উদ্দেশ্যে।
এ বিষয়ে কাউখালী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো.এবাদ আলী মোল্লা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলে উল্লেখ করেন।

একটি স্বাভাবিক সকাল মুহূর্তেই পরিবারের জন্য বয়ে আনল অপূরণীয় শোক। বাবাকে হারিয়ে শোকাহত ছেলে মিরাজ হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews