রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ; নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেলেন রামুর তেচ্ছিপুলের কৃতী সন্তান আখতারুজ্জামান ঈশান; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখন লেপ-তোষক কারিগররা; মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত; ওলামা-মাশায়েখদের মিলনমেলা, নেছারাবাদে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত; এইচএসসিতে শতভাগ পাস; মনোহরদীতে এইচএসসি ফলাফলে বিপর্যয়, সরকারি কলেজে ফেল ৪৫৭ শিক্ষার্থী; কাউখালীতে জেসমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার; কবিতা-অভিমানী; দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: মাওয়ায় শফিকুর রহমানের হুঁশিয়ারি; তানোরে তালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নওগাঁর আত্রাইয়ের বাকি ৪ জনের দাফন সম্পন্ন; মোংলার চিলা ইউনিয়নের জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা; কাউখালীতে ইউপি নির্বাচন ২০২৭ বিএনপির দলীয় সমর্থন পেতে ১৪৮ জনের জীবনবৃত্তান্ত জমা; গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ; কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ফেল ১৫ প্রতিষ্ঠানে; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে সাবেক ও তৃণমূল নেতাদের মতবিনিময়; প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান;

ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ;

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত




**ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জাতীয় যুব দিবস উদ্‌যাপনে বিভিন্ন যুব সমিতির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। প্রত্যেক সমিতির কাছ থেকে এক হাজার টাকা করে নেওয়ার পর ১ নভেম্বর জাতীয় যুব দিবস পালন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সমিতির সদস্যরা।

অভিযোগ রয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন যুব সমিতির কাছ থেকে দিবসটি উদ্‌যাপনের খরচের কথা বলে এ টাকা নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে আয়োজিত একটি জাতীয় দিবস পালনে সমিতিগুলোর কাছ থেকে এভাবে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

সমিতির সদস্যদের দাবি, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হলেও জাতীয় দিবস উদ্‌যাপনের ব্যয়ভার সমিতির সদস্যদের ওপর চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক, তা খতিয়ে দেখা প্রয়োজন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোনো টাকা-পয়সা নিইনি, ওরা নিয়েছে।’

তবে ‘ওরা কারা’ জানতে চাইলে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু না বলে অফিসে গিয়ে কথা বলার পরামর্শ দেন। এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ঘটনায় কারা টাকা সংগ্রহ করেছেন এবং কীভাবে সেই অর্থ ব্যয় করা হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সমিতির সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews