শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে শোকাহত মঞ্জুরুল আহসান মুন্সী ও রিজভীউল হাসান মুন্সী; ​২ নম্বর কদমতলাবাসীকে উদীয়মান সমাজসেবক জাকির হোসেনের শারদীয় শুভেচ্ছা; আত্রাইয়ে দশ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ; লালমাইয়ে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার; কাউখালীতে ২১দিনব্যাপী দর্জি ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন; নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু; নওগাঁর আত্রাইয়ে পূজামণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; কবিতা -বাস্তব কথা; বিভিন্ন প্রতিষ্ঠানে ডাস্টবিন বিতরণ ; বজ্রপাত মোকাবিলায় মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণের উদ্যোগ; নওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপির ৪৭৫ চারা রোপণ; সাংবাদিকতা কেন ফুল বিছানো পথ নয়; মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ তিনজন আটক ; আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সবক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ ; নেছারাবাদে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার; লালমনিরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত: হেমায়েত উদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচারের পেছনে নির্বাচনী ষড়যন্ত্র: সরব এলাকাবাসী, আইনি ব্যবস্থার হুশিয়ারি ‎ নওগাঁর আত্রাইয়ে যুবকের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত; আত্রাইয়ে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার;

লালমাইয়ে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার;

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত




মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি;

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর (মানুমুড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি পরিত্যক্ত সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করেছে পুলিশ।
নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। বাবার চাকরির সুবাদে কুমিল্লায় বেড়ে ওঠা তাজমিন কুমিল্লা ফরিদা বিদ্যায়াতনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার দিন আগে তাজমিন বাসা থেকে বের হওয়ার সময় এক বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা পরিবারকে জানায়। পরে সে ওই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে ঘুরতে যায় বলে পরিবার জানতে পারে। সেখান থেকে গত রাতে কুমিল্লার উদ্দেশে রওনা হয় সে।
পরিবারের দাবি, রাতে তাজমিনের বাবা আবদুল আলীম তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সে ফোন রিসিভ করেনি। মেয়ের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে মেয়ের সন্ধানে কুমিল্লার বাসা থেকে বের হয়ে ভোরে লালমাই থানায় যান বাবা। সেখানে গিয়ে তিনি মেয়ের মরদেহ শনাক্ত করেন।
এদিকে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ধানক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের কাছেই একটি পরিত্যক্ত সিএনজি অটোরিকশা পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, কিশোরীর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে কিশোরী কীভাবে ওই ধানক্ষেতে গেল, তার সঙ্গে থাকা সিএনজি অটোরিকশাটি কার এবং কীভাবে সেটি ঘটনাস্থলে এলো—এসব বিষয় তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews