মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার ;
রাজশাহীর মোহনপুর উপজেলায় গভীর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের করিশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাঁর পিতার নাম কোঁকড়া।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে খাওয়াদাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। গভীর রাতে বাড়ির পাশে শব্দ শুনে ঘুম ভাঙে তাঁর ছেলে মো. নবাব আলীর। ঘর থেকে বাইরে বের হওয়ার সময় তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট লাগানো রয়েছে, কিন্তু তাঁর মা ঘরে নেই।
এরপর পরিবারের সদস্যরা বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তী সময়ে শেফালী বেগমের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের পাশাপাশি আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ময়নাতদন্তের পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের হত্যাকাণ্ড মোটেই কাম্য নয়।