সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার; ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ; কবিতা-ছোট্ট খোকা ; আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের ,শিক্ষকদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ দোকান; সন্দ্বীপে ১,৫০৪ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; সন্দ্বীপে উৎসবমুখর পরিবেশে ‘মাস্টার কামাল উদ্দিন স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ সম্পন্ন; শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকের শিল্প সুরক্ষা ও রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে: ইমরান খান; মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সিঙ্গাপুর প্রবাসী নবী নূর ইসলাম নুরের গভীর শ্রদ্ধাঞ্জলি; কাউখালীতে বিএনপি কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার; দেবিদ্বারে ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ; নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যের সাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দির; কাউখালীতে ৬০ গ্রাম গাঁজাসহ এক যুবক আটক; সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড; কুমিল্লার দেবিদ্বারে সুবিল ইউনিয়ন বিএনপির কমিটি থেকে ৬ নেতার পদত্যাগ; রবি শস্যের আবাদ বাড়াতে মোহনপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ; ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; আত্রাইয়ের মির্জাপুরে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত; ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী আটক; নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানা; নওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক,পুলিশের অভিযানে স্বস্তি; জলবায়ুর অভিঘাত হতে সুন্দরবনকে রক্ষার দাবিতে মোংলায় মানববন্ধন; আত্রাইয়ে ৩দিন ধরে নিখোঁজ শিবলু; নওগাঁর আত্রাইয়ে উপজেলা যুবদলের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত; পত্নীতলায় বেলকনিতে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু; ৪২ বছর পর নিয়তির মুখোমুখি: এক পলকের দেখা, আজীবনের হিজর! সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে দেবিদ্বারে আলোচনা সভা; কাউখালী এনসিপির কমিটি নিয়ে বিতর্ক,অস্বীকার আহ্বায়ক সুলতানা নীলার; মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার; নওগাঁর আত্রাইয়ে আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়; নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার; ভাঙ্গুড়ায় নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের দুই নেতা কারাগারে; ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ (UDYOG)” কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে তোলপাড়, বাতিলের দাবি তৃণমূলের; কবিতা-আমার মা; ভাঙ্গুড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট, আড়াই লাখ টাকার মালামাল ছিনতাই; নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; নওগাঁর আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন; ত্যাগীদের মূল্যায়ন নেই দেবিদ্বার বিএনপি;
Title :
জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার; ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ; কবিতা-ছোট্ট খোকা ; আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের ,শিক্ষকদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ দোকান; সন্দ্বীপে ১,৫০৪ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; সন্দ্বীপে উৎসবমুখর পরিবেশে ‘মাস্টার কামাল উদ্দিন স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ সম্পন্ন; শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকের শিল্প সুরক্ষা ও রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে: ইমরান খান; মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সিঙ্গাপুর প্রবাসী নবী নূর ইসলাম নুরের গভীর শ্রদ্ধাঞ্জলি; কাউখালীতে বিএনপি কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার; দেবিদ্বারে ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ; নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যের সাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দির; কাউখালীতে ৬০ গ্রাম গাঁজাসহ এক যুবক আটক; সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড; কুমিল্লার দেবিদ্বারে সুবিল ইউনিয়ন বিএনপির কমিটি থেকে ৬ নেতার পদত্যাগ; রবি শস্যের আবাদ বাড়াতে মোহনপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ; ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; আত্রাইয়ের মির্জাপুরে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত; ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী আটক;

ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ;

  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত




“কাউখালীতে হাত-পা বেঁধে বিলের মধ্যে আটকে রাখার অভিযোগ, টাকা নেওয়ার পর মুক্তি”

মোঃ নুরুজ্জামান খোকন, কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে ডিবি পুলিশ পরিচয়ে এক কিশোরকে অপহরণ করে তার বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ সময় ওই কিশোরের হাত-পা নাইলনের রশি দিয়ে বেঁধে রাতের অন্ধকারে বিলের মধ্যে আটকে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার শিকার কিশোরের বাবা মোঃ শাহ আলম খন্দকার (৫০) এ ঘটনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,
গত ১২নভেম্বর ২০২৬ তারিখ রাতে কাউখালী উপজেলার জয়কুল প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি বিলের মধ্যে নিয়ে যাওয়া হয় শাহ আলম খন্দকারের ছেলে তামিম খন্দকারকে (১৭)। সেখানে অভিযুক্তরা তার হাত-পা নাইলনের রশি দিয়ে বেঁধে রাখে বলে অভিযোগ করা হয়েছে।
পরে অভিযুক্তরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে জনৈক বাদলের মোবাইল নম্বর থেকে কিশোরের বাবাকে ফোন করে ৫০হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তার ছেলের বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে শাহ আলম খন্দকার কয়েকজন সাক্ষীকে সঙ্গে নিয়ে জয়কুল এলাকার জনৈক মতিউর রহমানের বাড়ির সামনে টাকা নিয়ে যান। পরে ফোনে যোগাযোগের মাধ্যমে তাকে অভিযুক্তদের একজনের কাছে টাকা দিতে বলা হয়। অভিযোগ অনুযায়ী,টাকা গ্রহণের কিছু সময় পর রাত আনুমানিক ১১টার দিকে কিশোরের হাত-পায়ের বাঁধন খুলে তাকে ছেড়ে দেওয়া হয়। এ সময় তার কাছে থাকা নগদ ৩ হাজার টাকাও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তার বাবা।

এছাড়া কিশোরের পকেটে জোরপূর্বক নেশাজাতীয় ট্যাবলেট ঢুকিয়ে দেওয়ার অভিযোগও করা হয়েছে। অভিযোগকারী আরও দাবি করেন,অভিযুক্তদের কর্মকাণ্ডে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে অভিযোগপত্রে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন মোঃ পালাশ (৪৫), হাসিব (২৫) ও রিফাত (২০)। তাদের সবার বাড়ি কাউখালীর মুক্তারকাঠী এলাকায়।
এ বিষয়ে অভিযোগকারী মোঃ শাহ আলম খন্দকার বলেন, ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে বাধ্য হয়ে দাবিকৃত টাকা দিতে হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আনোয়ার হোসেন বলেন,এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews