বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে; ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, ৪ হাজার টাকা জরিমানা; আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল; মহাদেবপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার; দীর্ঘদিন পর আবারও চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র; কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিলে সড়ক দুর্ঘটনায় নিহত১,আহত ৩; কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন; ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে অগ্নিকাণ্ড,হেলপার নিহত; দেহের লেনদেন, হৃদয়ের মহব্বত—প্রেমের শ্রেষ্ঠত্ব কোথায়? কাউখালীর দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে; ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ; জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে; আত্রাইয়ে শীতের আগমনী বার্তা, সকালজুড়ে ঘন কুয়াশার দাপট; মঠবাড়িয়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রক্তাক্ত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ; দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শেখ শিমরুল হাকিমকে চান নেতাকর্মীরা; জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার; ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ; কবিতা-ছোট্ট খোকা ; আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ; আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের ,শিক্ষকদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত; নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ দোকান; সন্দ্বীপে ১,৫০৪ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; সন্দ্বীপে উৎসবমুখর পরিবেশে ‘মাস্টার কামাল উদ্দিন স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’ সম্পন্ন; শ্রমিকের ন্যায্য মজুরি, মালিকের শিল্প সুরক্ষা ও রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে হবে: ইমরান খান; মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সিঙ্গাপুর প্রবাসী নবী নূর ইসলাম নুরের গভীর শ্রদ্ধাঞ্জলি; কাউখালীতে বিএনপি কার্যালয়ে বোমা হামলা ও অগ্নিসংযোগের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার; দেবিদ্বারে ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে অসন্তোষ; নওগাঁর আত্রাইয়ে ঐতিহ্যের সাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দির; কাউখালীতে ৬০ গ্রাম গাঁজাসহ এক যুবক আটক; সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড; কুমিল্লার দেবিদ্বারে সুবিল ইউনিয়ন বিএনপির কমিটি থেকে ৬ নেতার পদত্যাগ; রবি শস্যের আবাদ বাড়াতে মোহনপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ; ভাঙ্গুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা; আত্রাইয়ের মির্জাপুরে যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত; ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী আটক; নওগাঁয় অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল চালানোয় অভিভাবকদের জরিমানা; নওগাঁয় চুরির এক রাতের মধ্যেই উদ্ধার ট্রাক,পুলিশের অভিযানে স্বস্তি; জলবায়ুর অভিঘাত হতে সুন্দরবনকে রক্ষার দাবিতে মোংলায় মানববন্ধন; আত্রাইয়ে ৩দিন ধরে নিখোঁজ শিবলু;
Title :
দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে; ভাঙ্গুড়ায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ, ৪ হাজার টাকা জরিমানা; আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল; মহাদেবপুরে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার; দীর্ঘদিন পর আবারও চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র; কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিলে সড়ক দুর্ঘটনায় নিহত১,আহত ৩; কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন; ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দুটি বাসে অগ্নিকাণ্ড,হেলপার নিহত; দেহের লেনদেন, হৃদয়ের মহব্বত—প্রেমের শ্রেষ্ঠত্ব কোথায়? কাউখালীর দুই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে; ভাঙ্গুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ ; জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে সুন্দরবন ও উপকূল বাঁচাতে হবে; আত্রাইয়ে শীতের আগমনী বার্তা, সকালজুড়ে ঘন কুয়াশার দাপট; মঠবাড়িয়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই রক্তাক্ত; দেবিদ্বারে গুনাইঘর দক্ষিণ বিএনপির কমিটি নিয়ে বিতর্ক, তৃণমূলে ক্ষোভ; দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে শেখ শিমরুল হাকিমকে চান নেতাকর্মীরা; জামালপুরে এসআরবির অভিযানে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার; ডিবি পরিচয়ে কিশোরকে অপহরণ; কবিতা-ছোট্ট খোকা ; আত্রাইয়ে বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ;

দেবিদ্বারে বিএনপির ঐক্যের ডাক, এক টেবিলে বসার আহ্বান চার নেতাকে;

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত




তৃণমূলের দাবি—বিভাজন ভুলে ঐক্যবদ্ধ বিএনপি গঠন; সাংগঠনিক শক্তি বাড়িয়ে রাজনৈতিক অপতৎপরতা মোকাবিলার আহ্বান

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপি ও প্রতিটি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দলীয় ঐক্য প্রতিষ্ঠার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দীর্ঘদিনের বিভাজন, নেতৃত্বের দ্বন্দ্ব ও পারস্পরিক মতপার্থক্য ভুলে দলের বৃহত্তর স্বার্থে সব পক্ষের নেতাদের এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীরা। তাদের দাবি, ব্যক্তিগত বলয় ও গ্রুপিংয়ের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপি গড়ে তুলতে হবে।

এ ক্ষেত্রে আলোচনায় রয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, এই চার নেতা পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে দেবিদ্বার উপজেলা বিএনপি এবং প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে ঐক্যের পরিবেশ তৈরি করবেন। নেতৃত্বের প্রতিযোগিতা কিংবা সাংগঠনিক মতপার্থক্য যেন দলের বৃহত্তর স্বার্থের অন্তরায় না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের ত্যাগ ও অভিজ্ঞতাকে যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। যারা দুঃসময়ে দলের পাশে ছিলেন, তাদের সাংগঠনিকভাবে মূল্যায়নের পাশাপাশি নতুন ও পুরোনো নেতাকর্মীদের সমন্বয়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

সম্প্রতি দেবিদ্বারে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতাদের বক্তব্যেও ঐক্য ও সম্প্রীতির বিষয়টি উঠে আসে। এ সময় ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী অতীতের বিভাজন কাটিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ এফ এম তারেক মুন্সীও সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তবে দেবিদ্বারের রাজনীতিতে বিভিন্ন পক্ষের মধ্যে এখনো দূরত্ব ও মতপার্থক্য রয়েছে। গত ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক আলোচনা সভা আয়োজনের ঘটনাও দলীয় সমন্বয়ের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, শুধু কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃত্ব নয়, উপজেলা থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কমিটিগুলোকে সক্রিয় ও শক্তিশালী করতে হবে। ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দলে নতুন সাংগঠনিক গতি ফিরিয়ে আনতে হবে।

তাদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপতৎপরতা মোকাবিলায় বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকতে হবে। এ জন্য নেতাদের মধ্যে সমন্বয়, নিয়মিত সাংগঠনিক সভা এবং তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি।

নেতাকর্মীদের ভাষ্য, নেতা আলাদা হতে পারেন, রাজনৈতিক মতপার্থক্যও থাকতে পারে; কিন্তু দলের লক্ষ্য ও আদর্শ এক। ব্যক্তিগত বিরোধ ও বিভাজন ভুলে সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। দেবিদ্বারে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক শক্তি সুসংহত করতে চার নেতার মধ্যে সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews