মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১; কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা; প্রেস রিলিজ ; জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম; দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ; মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার; ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়াল ৯৪ ব্যাচের প্রাক্তনরা; ইউএনওর সঙ্গে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ; গোয়ালীমান্দ্রায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার; বরুড়ায় ২৭ মামলার আসামি মনির ডাকাত ও মাদক মামলার আসামি ছেলে গ্রেপ্তার; আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ; ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময়; মঠবাড়ীয়ার সাপলেজায় একইসাথে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি; বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র; পিরোজপুরে পৈত্রিক ভিটা জবরদখলের পাঁয়তারা ; ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অধিকার পরিষদ; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন; কাউখালীতে কৈশোরকালীন পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ; নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেলেন রামুর তেচ্ছিপুলের কৃতী সন্তান আখতারুজ্জামান ঈশান; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখন লেপ-তোষক কারিগররা; মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত; ওলামা-মাশায়েখদের মিলনমেলা, নেছারাবাদে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত; এইচএসসিতে শতভাগ পাস; মনোহরদীতে এইচএসসি ফলাফলে বিপর্যয়, সরকারি কলেজে ফেল ৪৫৭ শিক্ষার্থী; কাউখালীতে জেসমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার; কবিতা-অভিমানী; দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: মাওয়ায় শফিকুর রহমানের হুঁশিয়ারি; তানোরে তালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নওগাঁর আত্রাইয়ের বাকি ৪ জনের দাফন সম্পন্ন; মোংলার চিলা ইউনিয়নের জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা; কাউখালীতে ইউপি নির্বাচন ২০২৭ বিএনপির দলীয় সমর্থন পেতে ১৪৮ জনের জীবনবৃত্তান্ত জমা; গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ; কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ফেল ১৫ প্রতিষ্ঠানে; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে সাবেক ও তৃণমূল নেতাদের মতবিনিময়; প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান;
Title :
বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১; কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা; প্রেস রিলিজ ; জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম; দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ; মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার; ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়াল ৯৪ ব্যাচের প্রাক্তনরা; ইউএনওর সঙ্গে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ; গোয়ালীমান্দ্রায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার; বরুড়ায় ২৭ মামলার আসামি মনির ডাকাত ও মাদক মামলার আসামি ছেলে গ্রেপ্তার; আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ; ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময়; মঠবাড়ীয়ার সাপলেজায় একইসাথে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি; বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র; পিরোজপুরে পৈত্রিক ভিটা জবরদখলের পাঁয়তারা ; ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অধিকার পরিষদ; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন; কাউখালীতে কৈশোরকালীন পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত;

বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা;

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত




মোঃ মাসুদ রানা, কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি বইপড়া, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা তৈরিতে নানা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। বই ও বৃক্ষের প্রতি ভালোবাসা থেকে তিনি দেবিদ্বারকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও জ্ঞানভিত্তিক উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছেন।
নিজ উদ্যোগে ইতোমধ্যে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষের হাতে বই উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি দেবিদ্বারে একটি শীতাতপনিয়ন্ত্রিত গণগ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনাও গ্রহণ করেছেন। তাঁর প্রত্যাশা, এই গ্রন্থাগার নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে এবং জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
শুধু বই ও বৃক্ষরোপণেই সীমাবদ্ধ নেই তাঁর উদ্যোগ। জনসচেতনতা তৈরি ও নাগরিক দুর্ভোগ কমাতে কখনো কখনো নিজেই রাস্তায় নেমে যান ট্রাফিক নিয়ন্ত্রণে। এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতামূলক সভা আয়োজনের পরিকল্পনা করছেন তিনি।
দেবিদ্বার উপজেলাকে একটি সবুজ বাগানে রূপান্তরের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও শুরু করেছেন ইউএনও অশোক বিক্রম চাকমা। এ কাজে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন এনজিওর সহযোগিতায় শিশু পরিবারে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় তিনি জানান, সরকার ঘোষিত বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পৌঁছাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি বই বিতরণ, গণগ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতামূলক উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমান, এনজিও ফোরামের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল করিম, আবেদা-মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোরশেদ আলম ভূঁইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম, পেইজের শাখা ব্যবস্থাপক শেখ ফয়সল, সাংবাদিক জহির মারুফসহ অন্যরা।
বই, বৃক্ষ ও সামাজিক সচেতনতার সমন্বয়ে দেবিদ্বারকে একটি সুন্দর ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করছেন ইউএনও অশোক বিক্রম চাকমা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews