মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১; কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা; প্রেস রিলিজ ; জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম; দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ; মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার; ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়াল ৯৪ ব্যাচের প্রাক্তনরা; ইউএনওর সঙ্গে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ; গোয়ালীমান্দ্রায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার; বরুড়ায় ২৭ মামলার আসামি মনির ডাকাত ও মাদক মামলার আসামি ছেলে গ্রেপ্তার; আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ; ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময়; মঠবাড়ীয়ার সাপলেজায় একইসাথে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি; বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র; পিরোজপুরে পৈত্রিক ভিটা জবরদখলের পাঁয়তারা ; ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অধিকার পরিষদ; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন; কাউখালীতে কৈশোরকালীন পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস পালনে সমিতির কাছ থেকে চাঁদা নেওয়ার অভিযোগ; নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেলেন রামুর তেচ্ছিপুলের কৃতী সন্তান আখতারুজ্জামান ঈশান; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন এখন লেপ-তোষক কারিগররা; মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত; ওলামা-মাশায়েখদের মিলনমেলা, নেছারাবাদে জামায়াতের সম্মেলন অনুষ্ঠিত; এইচএসসিতে শতভাগ পাস; মনোহরদীতে এইচএসসি ফলাফলে বিপর্যয়, সরকারি কলেজে ফেল ৪৫৭ শিক্ষার্থী; কাউখালীতে জেসমিন হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার; কবিতা-অভিমানী; দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: মাওয়ায় শফিকুর রহমানের হুঁশিয়ারি; তানোরে তালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; নওগাঁর আত্রাইয়ের বাকি ৪ জনের দাফন সম্পন্ন; মোংলার চিলা ইউনিয়নের জয়মনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা; কাউখালীতে ইউপি নির্বাচন ২০২৭ বিএনপির দলীয় সমর্থন পেতে ১৪৮ জনের জীবনবৃত্তান্ত জমা; গাজীপুরে পিবিআইয়ের এস আই আলতাফের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ; কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ফেল ১৫ প্রতিষ্ঠানে; বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন নেতৃত্বের সঙ্গে সাবেক ও তৃণমূল নেতাদের মতবিনিময়; প্রেস রিলিজ ; ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান;
Title :
বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১; কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা; প্রেস রিলিজ ; জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম; দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ; মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার; ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়াল ৯৪ ব্যাচের প্রাক্তনরা; ইউএনওর সঙ্গে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ; গোয়ালীমান্দ্রায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার; বরুড়ায় ২৭ মামলার আসামি মনির ডাকাত ও মাদক মামলার আসামি ছেলে গ্রেপ্তার; আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ; ভাঙ্গুড়ায় সাংবাদিকদের সঙ্গে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির মতবিনিময়; মঠবাড়ীয়ার সাপলেজায় একইসাথে দুই বাড়িতে দুর্ধর্ষ চুরি; বিসিআইসির শরীফুল আলমকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, অনুসন্ধানে ভিন্ন চিত্র; পিরোজপুরে পৈত্রিক ভিটা জবরদখলের পাঁয়তারা ; ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অধিকার পরিষদ; কাউখালীতে জাতীয় যুব দিবস উদযাপন:যুব র‍্যালি; তেঁতুলিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন; কাউখালীতে কৈশোরকালীন পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত;

দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ;

  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত




নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়া এলাকায় জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের অভিযোগ উঠেছে। নিজের মালিকানাধীন জমি অন্যের জমির সঙ্গে অন্তর্ভুক্ত করে বিক্রির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জমির মালিক শিরিন আনোয়ার। এ ঘটনায় সম্ভাব্য ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শিরিন আনোয়ারের দাবি, দলিল অনুযায়ী বানিয়াপাড়া মসজিদসংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে তাঁর ১ দশমিক ৯৮ শতাংশ জমি রয়েছে। জমিটির উত্তর-দক্ষিণে দৈর্ঘ্য ৭৩ ফুট এবং পূর্ব-পশ্চিমে প্রস্থ ১১ ফুট ৬ ইঞ্চি। খারিজ খতিয়ান নম্বর ৩৩০১, মৌজা দেবিদ্বার।

তিনি অভিযোগ করেন, তাঁর জমির সামনের অংশের জমি বিক্রির উদ্যোগ নেওয়ার সময় তাঁর মালিকানাধীন জমিটিও ওই জমির সঙ্গে অন্তর্ভুক্ত করে বিক্রির চেষ্টা করা হচ্ছে। এতে জমির প্রকৃত মালিকানা ও সীমানা নিয়ে বিভ্রান্তি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

শিরিন আনোয়ার আরও অভিযোগ করেন, বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়। গত ৩১ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে ওই জমিতে সাইনবোর্ড স্থাপনসহ কয়েকটি ঘটনার পর বিরোধ আরও জটিল আকার ধারণ করে।

এ ঘটনায় তিনি দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, জমিটি নিয়ে বিরোধ ও মামলা চলমান রয়েছে।

ক্রেতাদের প্রতি বিশেষ সতর্কবার্তা

জমি কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, জমির দালাল ও সম্ভাব্য ক্রেতাদের উদ্দেশে শিরিন আনোয়ার বলেন, শুধু মৌখিক তথ্য কিংবা দেখানো সীমানার ওপর নির্ভর করে কেউ যেন জমি কেনার সিদ্ধান্ত না নেন। জমি কেনার আগে মূল দলিল, খতিয়ান, নামজারি, খারিজ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে প্রকৃত মালিকানা নিশ্চিত হওয়ার আহ্বান জানান তিনি।

তাঁর পক্ষ থেকে প্রকাশিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট জমি ক্রয়-বিক্রয়, বায়না, দলিল সম্পাদন, দখল গ্রহণ, সীমানা পরিবর্তন কিংবা কোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

শিরিন আনোয়ারের আশঙ্কা, তাঁর মালিকানাধীন জমি অন্যের জমির সঙ্গে দেখিয়ে বিক্রির চেষ্টা করা হলে ক্রেতারা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। তাই জমির প্রকৃত মালিকানা ও সীমানা যাচাই না করে কোনো ধরনের লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর মালিকানাধীন জমির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিরিন আনোয়ার।

জমির সংক্ষিপ্ত বিবরণ:

  • মালিক: শিরিন আনোয়ার
  • জমির পরিমাণ: ১.৯৮ শতাংশ
  • খারিজ খতিয়ান নম্বর: ৩৩০১
  • মৌজা: দেবিদ্বার
  • অবস্থান: বানিয়াপাড়া, ৫ নম্বর ওয়ার্ড, দেবিদ্বার পৌরসভা
  • উত্তর-দক্ষিণে দৈর্ঘ্য: ৭৩ ফুট
  • পূর্ব-পশ্চিমে প্রস্থ: ১১ ফুট ৬ ইঞ্চি

নিবেদক: শিরিন আনোয়ার
জমির মালিক
মোবাইল: ০১৩১৬-১৩৮৮০৮

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group
Theme Customized By BreakingNews