শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা; ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত; গার্মেন্টস শিল্পকে বাঁচানোর দাবি ও শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের আহ্বান; নওগাঁর ক্লিনিকে যমজ সন্তান প্রসবের পর একজনের খোঁজ নেই; কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; প্রতারণার নতুন ফাঁদ; মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল শেখ; মোংলা বন্দর কর্মচারী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত; কুমারভোগে ১০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন; পাড়ভাঙ্গুড়া ইউনিয়নে যুবদল নেতা মোঃ শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন; গাজা থেকে হরমুজ, ইরান থেকে কাশ্মীর—ট্রাম্পের যুদ্ধনীতিতে নতুন ভূরাজনৈতিক সংকট! কালিয়া হরিপুরে চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের সরকারের উন্নয়নের অঙ্গীকার; কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা; নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন; পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার; বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কক্স বাজার জেলা কমিটির সদস্য হলেন মোঃ ফাইসেল; তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন; নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনতাই,কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩; মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; আত্রাইয়ের মহাসড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা,দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার; আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা; কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু; মোহনপুরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সুফল নিয়ে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত; কুমিল্লায় পুকুর থেকে নিখোঁজ কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; কবিতা -ভালো থেকো; বেলকুচিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা; ; বই ও বৃক্ষপ্রেমী ইউএনও অশোক বিক্রম চাকমা; দাউদকান্দিতে বাসে মিলল ২০হাজার ইয়াবা, আটক -১; কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা; প্রেস রিলিজ ; জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম; দেবিদ্বারে জমি বিক্রির চেষ্টার অভিযোগ; মুক্তারপুরে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার; ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের ২০ মেধাবী-দরিদ্র শিক্ষার্থীর পাশে দাঁড়াল ৯৪ ব্যাচের প্রাক্তনরা; ইউএনওর সঙ্গে সাংবাদিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ; গোয়ালীমান্দ্রায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার;
Title :
নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা; ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত; গার্মেন্টস শিল্পকে বাঁচানোর দাবি ও শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের আহ্বান; নওগাঁর ক্লিনিকে যমজ সন্তান প্রসবের পর একজনের খোঁজ নেই; কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; প্রতারণার নতুন ফাঁদ; মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল শেখ; মোংলা বন্দর কর্মচারী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত; কুমারভোগে ১০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন; পাড়ভাঙ্গুড়া ইউনিয়নে যুবদল নেতা মোঃ শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন; গাজা থেকে হরমুজ, ইরান থেকে কাশ্মীর—ট্রাম্পের যুদ্ধনীতিতে নতুন ভূরাজনৈতিক সংকট! কালিয়া হরিপুরে চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের সরকারের উন্নয়নের অঙ্গীকার; কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা; নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন; পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার; বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কক্স বাজার জেলা কমিটির সদস্য হলেন মোঃ ফাইসেল; তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন; নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনতাই,কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩; মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; আত্রাইয়ের মহাসড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা,দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১;

কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ;

  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত




মোঃনুরুজ্জামান খোকন
কাউখালী(পিরোজপুর)

পিরোজপুরের কাউখালীতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।
আলোচনা সভায় বক্তব্য দেন
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওহিদুর রহমান,
কাউখালী মহিলা কলেজের অধ্যাপক মোঃ আখতারুজ্জামান।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ,সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাফিউল আজম দুলালসহ অন্যান্যরা।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন,জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, কর্মময় জীবন ও রাষ্ট্র গঠনে তাঁর বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর সময়ে শিল্প-কারখানা সম্প্রসারণ,কর্মসংস্থান সৃষ্টি, খাল খনন কর্মসূচি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছিল। এসব উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছিল বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন,দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একজন বীর মুক্তিযোদ্ধা তাঁর বক্তব্যে বলেন, “দেশের জন্য যুদ্ধ করেছি,রক্ত দিয়েছি,জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছি। এখন আমাদের সবার দায়িত্ব হলো ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।”
আলোচনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা,সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন এবং রাষ্ট্রপতি ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক ইতিহাস তুলে ধরার বিষয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রেহেনা আক্তার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং জাতীয় ঐক্য,সম্প্রীতি ও দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আলোচনা সভা শেষে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews