সোহরাওয়ার্দী হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি ;
গার্মেন্টস খাতকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ও রুটি-রুটির মাধ্যম হিসেবে উল্লেখ করে তৈরি পোশাক খাতের সুরক্ষায় এগিয়ে আসার জোরালো আহ্বান জানিয়েছেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আয়ুব আলী।
সম্প্রতি এক বাণীতে ও গণসংযোগকালে তিনি বলেন, “গার্মেন্টস সেক্টর আমাদের রুটি-রুটির মাধ্যম, এটাকে বাঁচতে দিন।” তিনি আরও উল্লেখ করেন যে, শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ থেকে ১৮ হাজার টাকা নিশ্চিত করা হলে মালিক ও শ্রমিক উভয় পক্ষই সুরক্ষিত থাকবে এবং শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে ইনশাআল্লাহ।
মো. আয়ুব আলী বলেন, একটি সুস্থ শিল্প এবং নিরাপদ কর্মসংস্থানই আমাদের মূল প্রত্যাশা। পোশাক শিল্পের এই সংকটময় মুহূর্তে শ্রমিকদের নায্য অধিকার এবং শিল্প সুরক্ষার বিষয়টি সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত। কারখানার সাথে জড়িত লাখ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিল্প মালিকদের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থেই সামঞ্জস্যপূর্ণ মজুরি কাঠামো অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
আসন্ন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি এলাকার সাধারণ মানুষ ও শ্রমিকদের সার্বিক কল্যাণ এবং সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন।