সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
রাজশাহী রেলওয়ে স্টেশনে ১২ হকার আটক; জামালপুরে রাস্তা মেরামতের কাজে বাধা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ; নেছারাবাদে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত ; মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার,উদ্ধার ১লাখ টাকা; আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি; ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত; গাইবান্ধার মফস্বল সংবাদদাতা থেকে জাতীয় পর্যায়ের সাংবাদিক ; নওগাঁর আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা; দেবিদ্বার বিএনপি কি ত্যাগীদের সংগঠন, নাকি সুবিধাবাদীদের পুনর্বাসন কেন্দ্র? পটুয়াখালী জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত; দুর্নীতি করলেও সাংবাদিকের কী!’ ৩০ শতাংশ কমিশন বাণিজ্যের অভিযোগে বেপরোয়া প্রকৌশলী রাজীব! চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু; নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা; ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত; গার্মেন্টস শিল্পকে বাঁচানোর দাবি ও শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের আহ্বান; নওগাঁর ক্লিনিকে যমজ সন্তান প্রসবের পর একজনের খোঁজ নেই; কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; প্রতারণার নতুন ফাঁদ; মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল শেখ; মোংলা বন্দর কর্মচারী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত; কুমারভোগে ১০ রোগীর বিনামূল্যে ছানি অপারেশন; পাড়ভাঙ্গুড়া ইউনিয়নে যুবদল নেতা মোঃ শামীম মোল্লার বিশাল মোটরসাইকেল শোডাউন; গাজা থেকে হরমুজ, ইরান থেকে কাশ্মীর—ট্রাম্পের যুদ্ধনীতিতে নতুন ভূরাজনৈতিক সংকট! কালিয়া হরিপুরে চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদের সরকারের উন্নয়নের অঙ্গীকার; কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা; নওগাঁর আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন; পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার; বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কক্স বাজার জেলা কমিটির সদস্য হলেন মোঃ ফাইসেল; তেঁতুলিয়ায় জমি জবরদখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন; নওগাঁর মহাদেবপুরে টাকা ছিনতাই,কৃষকদল নেতাসহ গ্রেপ্তার ৩; মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; আত্রাইয়ের মহাসড়কে গাছের ডাল ফেলে ডাকাতির চেষ্টা,দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১; পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-৫; পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার; আত্রাইয়ে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ; লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা; কাউখালী উপজেলা মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে বৃদ্ধের মৃত্যু; মোহনপুরে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ও সুফল নিয়ে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত; নওগাঁর আত্রাইয়ে শিশুদের মাঝে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত;
Title :
রাজশাহী রেলওয়ে স্টেশনে ১২ হকার আটক; জামালপুরে রাস্তা মেরামতের কাজে বাধা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ; নেছারাবাদে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত ; মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার,উদ্ধার ১লাখ টাকা; আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি; ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত; গাইবান্ধার মফস্বল সংবাদদাতা থেকে জাতীয় পর্যায়ের সাংবাদিক ; নওগাঁর আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা; দেবিদ্বার বিএনপি কি ত্যাগীদের সংগঠন, নাকি সুবিধাবাদীদের পুনর্বাসন কেন্দ্র? পটুয়াখালী জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত; দুর্নীতি করলেও সাংবাদিকের কী!’ ৩০ শতাংশ কমিশন বাণিজ্যের অভিযোগে বেপরোয়া প্রকৌশলী রাজীব! চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু; নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা; ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত; গার্মেন্টস শিল্পকে বাঁচানোর দাবি ও শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের আহ্বান; নওগাঁর ক্লিনিকে যমজ সন্তান প্রসবের পর একজনের খোঁজ নেই; কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ; প্রতারণার নতুন ফাঁদ; মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল শেখ;

জামালপুরে রাস্তা মেরামতের কাজে বাধা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ;

  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত




বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ;

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি;

জামালপুরের মাদারগঞ্জে ভেঙে যাওয়া রাস্তা মেরামতের কাজে বাধা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নিজাম উদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির বহিষ্কৃত দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজনের বিরুদ্ধে।এ ঘটনায় আহত ইউপি সদস্য নিজাম উদ্দিনের ভাই মো. নিমন মোল্লা বাদী হয়ে আবু সাঈদ সুজনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভারী বর্ষণে চরপাকেরদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি কাঁচা রাস্তা ভেঙে যায়। এতে এলাকাবাসীর চরম দুর্ভোগ সৃষ্টি হলে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন। গত ৭ নভেম্বর দুপুর ১টার দিকে চর নগর সরকার বাড়ির উত্তর পাশে শাহজাহানের বাড়িসংলগ্ন রাস্তাটির মেরামতকাজ চলাকালে আবু সাঈদ সুজনসহ অজ্ঞাতনামা কয়েকজন সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেন। এ সময় তাঁরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে নিজাম উদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ৭০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আবু সাঈদ সুজনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ১২ সেপ্টেম্বর তাঁকে মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, দলের গুরুত্বপূর্ণ পদে থেকে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন এবং শৃঙ্খলাপরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে তাঁকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি বিরত হননি। এ কারণে তাঁকে দপ্তর সম্পাদক পদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

আহত নিজাম উদ্দিনের ভাই মো. নিমন মোল্লা বলেন, “আমার ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়েছে। তাঁকে এতটাই আঘাত করা হয়েছে যে, এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলার সময় তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। আবু সাঈদ সুজনের নেতৃত্বেই এ হামলা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আহত ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, রাস্তা মেরামতের কাজ বন্ধ করে দিয়ে অভিযুক্তরা তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে তাঁর ওপর হামলা চালিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যান। এ সময় ঘটনাস্থলে একটি মোটরসাইকেল রেখে যান হামলাকারীরা।
তিনি আরও জানান, বিষয়টি প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. তৌফিকুল ইসলাম খালেক জানান, পরিষদের অনুমতিক্রমে জনদুর্ভোগের কথা বিবেচনা করে ভেঙে যাওয়া রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন ইউপি সদস্য নিজাম উদ্দিন। তবে পরিষদ থেকে এখনো কোনো প্রকল্প বরাদ্দ দেওয়া হয়নি। জনদুর্ভোগ কমাতে নিজ উদ্যোগেই নিজাম উদ্দিন রাস্তাটির মেরামতকাজ শুরু করেছিলেন। সেখানে মারামারি হয়েছে বলে শুনেছি। প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

অন্যদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে আবু সাঈদ সুজন বলেন, “আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে তাঁরা আমাকে ডেকে নিয়ে ব্যাপক মারধর করেন। বর্তমানে আমিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।”

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায় এ প্রতিবেদক মাসুদুর রহমানকে বলেন, “চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিনকে মারধর ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews