বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ; ভাঙ্গুড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা; আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন; বদলির ২৩ দিনেও ময়মনসিংহ ছাড়েননি খাদ্য পরিদর্শক কামাল, ‘খুঁটির জোর’ কোথায়? জামালপুরে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা ; দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান, সম্মতি ছাড়া নাম অন্তর্ভুক্তির অভিযোগ; ‎পিরোজপুরে দেওনাখালী বালু মহাল চালুর দাবিতে মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম; শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উৎসব ঘিরে ১১৮ সদস্যের কমিটি গঠন; পিরোজপুরে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার; দৌলতপুরে বিএনপি নেতা হাজী মান্নান ফকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল; মোংলায় গোসল করতে নেমে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার; পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; মানবতা, মানবিকতা ও মানবাধিকার যেন ব্যবসায় পরিণত না হয়; আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ; মনোহরদী-বেলাবোয় নতুন স্বপ্নের নাম জুয়েল, তাঁকে ঘিরে বাড়ছে জনআগ্রহ; প্রকাশিত প্রতিবাদ বার্তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানালেন কাজী মাসুদ হাসান; বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীকে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ কতৃক সম্মাননা প্রদান; নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা; কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব; পত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার; নওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়; ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থীর মোটরসাইকেল ও অটোভ্যান শোভাযাত্রা; রাজশাহী রেলওয়ে স্টেশনে ১২ হকার আটক; জামালপুরে রাস্তা মেরামতের কাজে বাধা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ; নেছারাবাদে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত ; মঠবাড়িয়ায় ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার,উদ্ধার ১লাখ টাকা; আত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি; ভাঙ্গুড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত; গাইবান্ধার মফস্বল সংবাদদাতা থেকে জাতীয় পর্যায়ের সাংবাদিক ; নওগাঁর আহসানগঞ্জ রেলওয়ে প্ল্যাটফর্মে কাঁচাবাজার, ভোগান্তিতে ট্রেনযাত্রীরা; দেবিদ্বার বিএনপি কি ত্যাগীদের সংগঠন, নাকি সুবিধাবাদীদের পুনর্বাসন কেন্দ্র? পটুয়াখালী জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত; দুর্নীতি করলেও সাংবাদিকের কী!’ ৩০ শতাংশ কমিশন বাণিজ্যের অভিযোগে বেপরোয়া প্রকৌশলী রাজীব! চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক আল ইমরান মনু; নওগাঁর আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা; ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত; গার্মেন্টস শিল্পকে বাঁচানোর দাবি ও শ্রমিকদের ন্যায্য মজুরি বাস্তবায়নের আহ্বান; নওগাঁর ক্লিনিকে যমজ সন্তান প্রসবের পর একজনের খোঁজ নেই; কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ;
Title :
বেলকুচিতে ১২ বছরের কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ; ভাঙ্গুড়ায় সারের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা; আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন; বদলির ২৩ দিনেও ময়মনসিংহ ছাড়েননি খাদ্য পরিদর্শক কামাল, ‘খুঁটির জোর’ কোথায়? জামালপুরে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা ; দেবিদ্বারে বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান, সম্মতি ছাড়া নাম অন্তর্ভুক্তির অভিযোগ; ‎পিরোজপুরে দেওনাখালী বালু মহাল চালুর দাবিতে মালিক-শ্রমিকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম; শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উৎসব ঘিরে ১১৮ সদস্যের কমিটি গঠন; পিরোজপুরে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার; দৌলতপুরে বিএনপি নেতা হাজী মান্নান ফকিরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল; মোংলায় গোসল করতে নেমে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার; পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার; মানবতা, মানবিকতা ও মানবাধিকার যেন ব্যবসায় পরিণত না হয়; আদালতে জাল প্রমাণিত সনদ, বিভাগীয় শাস্তির সুপারিশ; মনোহরদী-বেলাবোয় নতুন স্বপ্নের নাম জুয়েল, তাঁকে ঘিরে বাড়ছে জনআগ্রহ; প্রকাশিত প্রতিবাদ বার্তার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানালেন কাজী মাসুদ হাসান; বড়ইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীকে ‘ভালোবাসার বড়ইয়া ইউনিয়ন’ কতৃক সম্মাননা প্রদান; নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা; কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব; পত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার;

জামালপুরে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে হুক্কা ;

  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত




একসময় গ্রামবাংলার ঐতিহ্য, এখন নতুন প্রজন্মের কাছে প্রায় অপরিচিত;

মাসুদুর রহমান;জামালপুর প্রতিনিধি;

একসময় গ্রামবাংলার মানুষের কাছে ধূমপানের অন্যতম জনপ্রিয় মাধ্যম ছিল হুক্কা। কিন্তু আধুনিকতার ছোঁয়া ও সময়ের পরিবর্তনে জামালপুরে কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে হুক্কা খাওয়ার প্রচলন। জেলার সাতটি উপজেলাতেই একসময়ের পরিচিত এই উপকরণ এখন প্রায় বিলুপ্তির পথে। তিন-চার দশক আগেও আবহমান বাংলার গ্রামাঞ্চলে ধূমপায়ীদের কাছে হুক্কা ছিল বেশ জনপ্রিয়। উঠতি বয়সী যুবক থেকে শুরু করে বয়স্ক, ধনী-গরিব—বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বাড়িতেই দেখা যেত হুক্কার ব্যবহার।

একসময় রাজা-জমিদারসহ বিত্তবানদের আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হতো হুক্কা। গ্রামের বৈঠকখানায় বিভিন্ন বয়সী পুরুষ একসঙ্গে বসে পালাক্রমে হুক্কা টানতেন। বিত্তবানদের বাড়িতে দেখা যেত নলযুক্ত হুক্কা। চেয়ারে হেলান দিয়ে আয়েশি ভঙ্গিতে গৃহকর্তা যখন নলের পাইপে মুখ দিয়ে টান দিতেন, তখন বৈঠকখানায় উপস্থিত অন্যরা তা দেখতেন।

হুক্কায় ব্যবহারের জন্য তামাকপাতা ছোট ছোট টুকরো করে কেটে তাতে চিটাগুড় মিশিয়ে তৈরি করা হতো বিশেষ উপাদান, যা স্থানীয়ভাবে ‘তামুক’ নামে পরিচিত। এরপর হুক্কার ওপরের অংশে তামাক রেখে আগুন ধরিয়ে দেওয়া হতো। ধোঁয়া নিচের পানির মধ্য দিয়ে বের হওয়ার সময় তৈরি হতো পরিচিত ‘কুড়ুত কুড়ুত’ শব্দ। একসময় গ্রামবাংলার বৈঠকখানায় এমন দৃশ্য ছিল খুবই পরিচিত।

গ্রাম্য সালিশ, সামাজিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন জমায়েতে হুক্কা দিয়ে অতিথিদের আপ্যায়নের রীতিও ছিল প্রচলিত। প্রতিটি গ্রামের প্রভাবশালী বাড়িতে থাকত লম্বা পাইপযুক্ত স্ট্যান্ড হুক্কা, যা ওই বাড়ির মর্যাদা ও প্রভাবের প্রতীক হিসেবে বিবেচিত হতো। অথচ বর্তমান প্রজন্মের কাছে হুক্কা এখন প্রায় অপরিচিত। হুক্কা টানা তো দূরের কথা, অনেকেই জীবনে এটি চোখেও দেখেনি।

মাদারগঞ্জের রহমান মণ্ডল ও বকশীগঞ্জের সিরাজ সরকার জানান, বর্তমানে ঐতিহ্যবাহী হুক্কার জায়গা দখল করে নিয়েছে সিগারেট ও বিড়ি। পাশাপাশি তরুণদের একটি অংশ বিভিন্ন মাদকের নেশায় জড়িয়ে পড়ছে। তাঁদের মতে, সময়ের পরিবর্তনে হুক্কার প্রচলন কমে যাওয়ার পাশাপাশি গ্রামীণ সামাজিক আড্ডা ও ঐতিহ্যবাহী সংস্কৃতিতেও পরিবর্তন এসেছে।

ইসলামপুর উপজেলার কাচারীপাড়া এলাকার মো. বাবু শেখ জানান, তিনি হুক্কা ছাড়া বিড়ি বা সিগারেট সেবন করেন না। তাঁর দাবি, হুক্কা ব্যবহারে খরচ তুলনামূলক কম। ১৮০ টাকায় এক কেজি তামাক কিনলে তা দিয়ে প্রায় তিন মাস ব্যবহার করা যায়।

তিনি বলেন, ‘আমার গ্রামে এখন আর কেউ হুক্কা না খেলেও আমি এই হুক্কার প্রেমেই জীবন কাটিয়ে দিয়েছি। আমার বাড়িতে অনেকেই শখ করে হুক্কা টানতে আসেন। এতেই আমার প্রশান্তি।’

অন্যদিকে, বেঙ্গুরা এলাকার বাউল সুমন মণ্ডল জানান, মাত্র ১০ টাকার তামাক কিনলে ১৫ থেকে ২০ দিন হুক্কা টানা যায়। তাঁর মতে, হুক্কা টানলে কাশি হয় না।

সরিষাবাড়ীর সুলতান বলেন, ‘তিন-চার দশক আগেও আমাদের বাপ-দাদারা তিন বেলা খাবারের চেয়ে হুক্কা টানায় বেশি আগ্রহী ছিলেন। হুক্কা ছাড়া তাঁদের দৈনন্দিন জীবন কল্পনাই করা যেত না। ঘরে চাল-ডাল না থাকলেও হুক্কার তামাকের অভাব হতো না।’

জামালপুর সদর এলাকার জোবাইল সরকার জানান, ঠান্ডার হাত থেকে বাঁচতে তিনি হুক্কা টেনে শরীর গরম করেন। এ ছাড়া আগের ঐতিহ্য ধরে রাখতেও এখনো মাঝে মাঝে হুক্কা ব্যবহার করেন তিনি।

তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে ধূমপানের কোনো মাধ্যমই স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। হুক্কার ধোঁয়াতেও ক্ষতিকর উপাদান রয়েছে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই হুক্কাকে গ্রামবাংলার ঐতিহ্য ও অতীত সংস্কৃতির একটি উপকরণ হিসেবে বিবেচনা করা গেলেও এর ব্যবহারকে স্বাস্থ্যসম্মত ভাবার সুযোগ নেই।

সময়ের পরিবর্তনে হারিয়ে যেতে বসা হুক্কা এখন গ্রামবাংলার অতীত জীবনের স্মৃতি ও ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। একসময় যে হুক্কা ছিল গ্রামের বৈঠকখানার নিত্যসঙ্গী, তা আজ নতুন প্রজন্মের কাছে প্রায় বিস্মৃত এক অধ্যায়। প্রবীণদের স্মৃতিতে বেঁচে থাকা এই ঐতিহ্য হয়তো একদিন কেবল ইতিহাসের পাতাতেই স্থান পাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Copyright © Frilix Group সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম,তথ্য,ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার, অপরাধ।
Theme Customized By BreakingNews